কচুয়ায় ৪০শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন প্রশ্নে এসএসসির টেস্ট পরীক্ষা শুরু:শতভাগ পাসের লক্ষ্য বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন
নিজস্ব সংবাদদাতা :
কচুয়া উপজেলায় এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের শতভাগ পাসসহ ভালো ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) প্রথম দিনের পরীক্ষায় ইংরেজি বিষয়ে মোট ২ হাজার ৪শত ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বিভিন্ন কেন্দ্রে কঠোর নজরদারি রাখা হয়।
পরীক্ষার প্রথম দিনে কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, সহসভাপতি আজিজুল্লাহ মাস্টার, কচুয়া সরকারি কলেজের সাবেক ভিপি নূর মোহাম্মদ কচিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উপজেলার ১২টি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত শিক্ষা সমন্বয়কেরাও বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার কচুয়া পৌরসভার কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।
অন্যদিকে, অধ্যক্ষ ফজলুল হকের নেতৃত্বে উপাধ্যক্ষ নওশের আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পালাখাল মডেল ও পশ্চিম সহদেবপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার বলেন, এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে টেস্ট পরীক্ষার আগে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে পরীক্ষার প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করতে পারে, সে জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করতে প্রতিষ্ঠানে আবাসিক ছাত্রাবাসের ব্যবস্থাও করা হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষামন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তাঁরা কাজ করছেন। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মাধ্যমে কচুয়াকে শিক্ষাক্ষেত্রে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।
কড়ইয়া ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ইয়াকুব আলী।
সংশ্লিষ্টদের মতে, অভিন্ন প্রশ্নপত্রে একযোগে টেস্ট পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতির মান যাচাই, দুর্বলতা চিহ্নিতকরণ এবং চূড়ান্ত পরীক্ষার আগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হবে। সম্মিলিত এ উদ্যোগ এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি আরও জোরদার করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার বলেন, এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে টেস্ট পরীক্ষার আগে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে পরীক্ষার প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করতে পারে, সে জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করতে প্রতিষ্ঠানে আবাসিক ছাত্রাবাসের ব্যবস্থাও করা হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশনা অনুযায়ী তাঁরা কাজ করছেন। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মাধ্যমে কচুয়াকে শিক্ষাক্ষেত্রে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
সংশ্লিষ্টদের মতে, অভিন্ন প্রশ্নপত্রে একযোগে টেস্ট পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতির মান যাচাই, দুর্বলতা চিহ্নিতকরণ এবং চূড়ান্ত পরীক্ষার আগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হবে। সম্মিলিত এ উদ্যোগ এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি আরও জোরদার করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ছবি : কচুয়ার এসএসসি টেস্ট পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন উপজেলা শিক্ষা সমন্বয়কসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply