1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন কচুয়ার জসীম উদ্দীন কচুয়ার ড.মনসুরউদ্দীন মহিলা কলেজে অভিভাবক সমাবেশ বিএনপির সংরক্ষিত এমপি মিষ্টির পদত্যাগ মামলা প্রত্যাহারের দাবিতে কচুয়া বাজারে ব্যবসায়ী ও বিএনপির প্রতিবাদ কচুয়ার কড়ইয়া বিশ্বরোডে সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ কচুয়ার বিতারা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ কড়ইয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন মজুমদার কচুয়ার উত্তর ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলামের গণসংযোগ ও কুশল বিনিময় কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান পদে মাসুদ রানার প্রার্থিতা ঘোষণা
শিরোনাম

শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন কচুয়ার জসীম উদ্দীন

  • আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
ছবি:শ্রেষ্ঠ গুণী শিক্ষক জসীম উদ্দীন

শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন কচুয়ার মোহাম্মদ জসীম উদ্দীন
নিজস্ব সংবাদদাতা:
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সারা বাংলাদেশের, স্কুল, কলেজ ও মাদরাসা পর্যায়ের বাছাই শেষে সেরা একশত জন শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দীন। শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলমের মঙ্গলবার স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে।
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা, শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীলতা, পাঠদানে আন্তরিকতা এবং শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মানে নির্বাচিত করা হয়েছে। জানা গেছে
মোহাম্মদ জসীম উদ্দীন ২৬ বছর ওই বিদ্যালয় শিক্ষকতা করছেন। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ঘনিষ্ঠ ও একান্ত বিশ্বস্ত মোহাম্মদ জসীম উদ্দিন মাষ্টার বর্তমানে কচুয়ার সাচার ডিগ্রি কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য এবং সাচার ইসলামিয়া আলিম মাদরাসা গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কচুয়া উপজেলা বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ জসিম উদ্দিন জানান শিক্ষকতা পেশায় এ অর্জন আমার জন্য গৌরবের বিষয়। আমি আমার বাকী জূবনও মেধা প্রজ্ঞা দিয়ে শিক্ষার্থীদের গুণগত মান সম্পন্ন শিক্ষা অর্জনে কাজ করে যাব।
সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে ১০০ জনকে বিবেচনায় নিয়ে তাদের মধ্যে মোহাম্মদ জসীম উদ্দীন শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাচারসহ কচুয়া উপজেলার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে। তার এ অর্জনে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন।

ছবি:শ্রেষ্ঠ গুণী শিক্ষক জসীম উদ্দীন

ছবি:সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার