কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ
নিজস্ব সংবাদদাতা : কচুয়া উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের অন্ধকার স্থানগুলো আলোকিত করতে বৈদ্যুতিক বাল্ব বিতরণ করা হয়েছে।
১৬ অক্টোবর শুক্রবার প্রবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী হাসানের অর্থায়নে এবং সামাজিক সংগঠন আলোর মশালের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্ধকারাচ্ছন্ন ওয়ার্ড গুলোতে বাতি বিতরণ করা হয়েছে। আলোর মশালের সভাপতি আবু সায়েম মৃধা বলেন,
হাসপাতালের বিভিন্ন স্থানে আলোর ব্যবস্থা নিশ্চিত করা এবং রোগী ও সেবাপ্রত্যাশীদের সুবিধার্থে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে হাসপাতালের পরিবেশ আরও আলোকিত ও সেবাবান্ধব হবে। এ বাল্ব গুলো দেওয়ার ফলে বিদ্যুৎ চলে গেলেও এ বাতিগুলো ওয়ার্ড গুলোকে আলোকিত করে রাখবে।
এ সময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সামাজিক সংগঠন আলোর মশালের সভাপতি সাংবাদিক ওমর ফারুক সায়েম, সাংবাদিক মো. ইউনুস, সাংবাদিক মো. রায়হান মিয়াসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাগন উপস্থিত ছিলেন।এ উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচক বলে মনে করছেন রোগী ও সেবা প্রত্যাশী গন।

ছবি : কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাল্ব বিতরণ করছেন অতিথিবৃন্দ।
Leave a Reply