কচুয়ায় দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন
নিজস্ব সংবাদদাতা :
কচুয়া উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদারের নেতৃত্বে বিভিন্ন মাদ্রাসার টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হয়েছে।
কচুয়া উপজেলা শিক্ষা সমন্বয়ক বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদারের নেতৃত্বে দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হয়েছে।রবিবার ১৮ অক্টোবর শিক্ষা সমন্বয়ক অধ্যাপক ওয়াদুদ মজুমদার একটি টীম সহকারে কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা, আল-ফাতেহা দারুল ইসলাম আলিম মাদ্রাসা, মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ফতেপুর ও এস দাখিল মাদ্রাসা, দোঘর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা, চৌমুহনী ডিএস আলিম মাদ্রাসা, কাদলা খাদিজাতুল কোবরা মহিলা ফাযিল মাদ্রাসা,কাদলা এস এস ফাযিল মাদ্রাসা ও গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।দাখিল পরীক্ষায় ভালো ফলাফল করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার দাখিল পরীক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে দাখিলের টেস্ট পরীক্ষা ও বোর্ডের চূড়ান্ত পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশনা প্রদান করেন। তিনি জানান আগামী দাখিল ও এসএসসি পরীক্ষায় নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হবে। ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফল অর্জনের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কচুয়া হবে শিক্ষার জন্য বাংলাদেশের মডেল।
এসময় আশরাফপুর গনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাস সরদার বলেন পরীক্ষা ভালো ফলাফলের জন্য অভিন্ন প্রশ্নপত্রের কচুয়া উপজেলার ৩৭টি মাদ্রাসায় একযোগে দাখিলের টেস্ট পরীক্ষা শুরু করা হয়েছে।
এসময় বিতারা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মনির হোসেন, নিশ্চন্তপুর ডিএস কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক নূর মোহাম্নদ আজাদ,আলফাতেহা দারুল ইসলাম আলিম
মা
দ্রাসার অধ্যক্ষ আবদুল হাই এ বিশেষ টীমে অংশগ্রহণ করেন।
ছবি: কচুয়ায় শিক্ষা সমন্বয়কের নেতৃত্বে দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন
Leave a Reply