কচুয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাগ্রত তরুণ সংস্থার গাছের চারা বিতরণ
নিজস্ব সংবাদদাতা :
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কচুয়া উপজেলার খাজুরিয়া লক্ষ্মীপুর দক্ষিণপাড়া নূরে মদিনা হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে জাগ্রত তরুণ সংস্থা।
শনিবার খাজুরিয়া লক্ষ্মীপুর এলাকায় সংস্থার সহ-পরিবেশবিষয়ক সম্পাদক তারেকে হোসেনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ৪০টি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিশিষ্ট সমাজসেবক হাফিজ আহমেদসহ অন্যান্যরা।আয়োজকরা জানান, গাছ লাগানোর প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি, পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে নতুন প্রজন্মকে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।তারা আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে জাগ্রত তরুণ সংস্থা।
এ সময় পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা।

Leave a Reply