1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

কচুয়ার সফিবাদে মাদক ও জুয়া বিরোধী র‍্যালি ও সমাবেশ

  • আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
কচুয়ার সফিবাদে মাদক ও জুয়া বিরোধী র‍্যালি ও সমাবেশ

কচুয়ার সফিবাদে মাদক ও জুয়া বিরোধী র‍্যালি ও সমাবেশ
কচুয়া বার্তা রিপোর্ট :
কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নের সফিবাদে মাদক ও জুয়া বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার বিকেলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মানবিক কাজের উদ্যোক্তা, সমাজ সংস্কারক, বিশিষ্ট সমাজসেবক সাজেদুল হাসান কামালের উদ্যোগে সফিবাদ, আইনপুর, শংকরপুর গ্রামের সচেতন গ্রামবাসীর অংশগ্রহণে মাদকবিরোধী মিছিল সফিবাদ থেকে শুরু হয়ে শংকরপুর গ্রামে সমাবেশে মিলত হয়।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সাজেদুল হাসান কামালের পরিচালনায় বক্তব্য রাখেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, অধ্যাপক মনির হোসেন সরকার , চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মহসিন মোল্লা, মওলানা আজহারুল ইসলাম পাটোয়ারী,ব্যাংকার জসিম উদ্দিন সরকার, সফিউল্লাহ মোল্লা ,কচুয়া থানার এসআই শহিদুল ইসলাম, পালাখাল মডেল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন মোল্লা প্রমূখ।
বক্তাগণ বলেন ওই তিন গ্রামে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও জুয়ারীদে কোন স্থান নেই।।মাদক ব্যবসায়ী ও সেবীদেরকে সামাজিকভাবে বয়কট করা হলো।সবাই সম্মিলিতভাবে মাদক ও জুয়া নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিন গ্রামে মাদক নির্মূল ও জুয়া মূক্ত করতে এলাকাবাসী প্রশাসনের সহযোগিতা কামনা করেন ।সবাই মানবিক মানুষ সাজেদুল হাসান কামালের মাদকবিরোধী সমাবেশ আয়োজন করার জন্য তাকে ধন্যবাদ জানান।
এ সময় সফিবাদ , আইনপুর ও শংকরপুর তিন গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ মাদকবিরোধী সমাবেশে অংশগ্রহণ করেন।
একই দিনে যুবকদের অংশগ্রহণে সফিবাদে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

কচুয়ার সফিবাদে মাদক ও জুয়া বিরোধী র‍্যালি ও সমাবেশ


ছবি : কচুয়ার সফিবাদে মাদকবিরোধী সমাবেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার