1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় প্রবাসীর বাড়িতে অগ্নিকান্ড, অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন কচুয়ার অধ্যক্ষ আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন কচুয়ার জসীম উদ্দীন কচুয়ার ড.মনসুরউদ্দীন মহিলা কলেজে অভিভাবক সমাবেশ বিএনপির সংরক্ষিত এমপি মিষ্টির পদত্যাগ মামলা প্রত্যাহারের দাবিতে কচুয়া বাজারে ব্যবসায়ী ও বিএনপির প্রতিবাদ কচুয়ার কড়ইয়া বিশ্বরোডে সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ কচুয়ার বিতারা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ কড়ইয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন মজুমদার কচুয়ার উত্তর ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ
শিরোনাম

কচুয়ায় প্রবাসীর বাড়িতে অগ্নিকান্ড, অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি

  • আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
ছবি:প্রচুর পৌরসভার কড়ইয়ায় প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ

কচুয়ায় প্রবাসীর বাড়িতে অগ্নিকান্ড, অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি
সংবাদদাতা:
কচুয়া পৌরসভার কড়ইয়া পূর্বপাড়া মনগাজী প্রধানীয়া বাড়িতে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মনির হোসেন এবং প্রবাসী সায়েম হাসানের বসতবাড়িতে রাতের আঁধারে দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে দেয় বলে স্থানীয়রা জানান।
এই ঘটনার পেছনে এলাকার চিহ্নিত মাদক কারবারিদের প্রত্যক্ষ হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
​জানা যায়, প্রবাসী সায়েম হাসান দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। সম্প্রতি মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ জানান এবং মাদক কারবারিদের প্রতিরোধের আহ্বান জানিয়ে একটি পোস্ট দেন। ঘটনার জের ধরেই কড়ইয়া এলাকার মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে প্রতিশোধমূলকভাবে শুক্রবার রাতের আঁধারে এই অগ্নিকাণ্ড ঘটায়।
​আগুনে ঘরের বিপুল পরিমাণের আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার আকস্মিকতায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​এলাকাবাসী ও সচেতন সমাজ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “মাদকের বিরুদ্ধে কথা বলায় প্রবাসীর বাড়িতে এভাবে অগ্নিসংযোগ সমাজ ও আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর চরম আঘাত। এলাকাবাসী অনতিবিলম্বে এ ঘটনায় জড়িত সকল আসামিকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”​ঘটনার বিষয়ে স্থানীয় থানা পুলিশকে অবহিত
করা এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ছবি: কচুয়া পৌরসভার কড়ইয়া মনগাজী প্রধানিয়া বাড়িতে অগ্নিকাণ্ড ইনসেটে, প্রবাসী সায়েম।
প্রতিবেদক: সাইফুল ইসলাম রনি

​

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার