1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় তফিরা মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কচুয়ায় নবমুসলিম গৃহবধুকে স্বামীর অবর্তমানে ডিভোর্সে অভিযোগ অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার কচুয়ায় দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা
শিরোনাম

কচুয়ায় তফিরা মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কচুয়ায় তফিরা মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
নিজস্ব সংবাদদাতা :
কচুয়া উপজেলার তফিরা ছালেহিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার অগ্রগতি ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
হাফেজ মাওলানা কুতুবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে পরিচালনা করেন তফিরা ছালেহিয়া হাফেজিয়া মাদরাসার মুহতামিম তামিম আসরাফ বিন কুতুবউদ্দিন ও হাফেজ মাওলানা মামুনুর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার সভাপতি ও কুমিল্লা মেডিকেল মসজিদের খতিব মাওলানা হাফেজ মোস্তফা কামাল।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মোঃ লিয়াকত আলী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, মাদরাসার সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মনির হোসেন এবং গোহাট উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আতিকুর রহমান বাবুল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা শাহাজালাল, বিশিষ্ট সমাজসেবক জানে আলম, মোবারক হোসেন মাস্টার ও জাহাঙ্গীর আলম মিয়া, মাওলানা মফিজুল ইসলাম এবং মুফতি ওমর ফারুক শাহজীসহ মাদরাসার শিক্ষক, কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার প্রসার, নৈতিক মূল্যবোধ গঠন এবং যোগ্য ও আদর্শ মানুষ হিসেবেমনিরের শিক্ষার্থীদের গড়ে তুলতে মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার উপযোগী করে গড়ে তুলতে হবে।
অভিভাবকগণ জানান এ ধরনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।
শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন অতিথি বৃন্দ।

ছবি: কচুয়ার তফিরা মাদ্রাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ও সনদ বিতরণ করছেন অতিথিবৃন্দ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার