কচুয়ায় পূজা উদযাপন কমিটির সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়
নিজস্ব সংবাদদাতা :
কচুয়া উপজেলার গোবিন্দপুরে কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শারদীয় দুর্গাপূজা-২০২৬ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।
সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবি, কচুয়া উপজেলার সাবেক ছাত্রদল ও যুবদল নেতা নূর মো. কচি, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহ জালাল প্রধান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাস, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজি উপস্থিত ছিলেন।
এছাড়াও কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণী ভূষণ মজুমদার তাপু, সহসভাপতি শিবুলাল সাহা, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহাসহ উপজেলার পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় শারদীয় দুর্গাপূজা-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়ে মতবিনিময় করা হয়।

Leave a Reply