কচুয়ার সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল হাসানাতের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদআ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) জুমার নামাজের পর উপজেলার কড়ইয়া ইউনিয়নের পাক শ্রীরামপুর নিজ বাড়ির মসজিদে মরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কচুয়া সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ছোলাইমান মিয়া, কচুয়া উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার, কচুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম মাস্টার, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল, কচুয়া সরকারি কলেজের সাবেক ভিপি নূর মোহাম্মদ কচি, জেলা বিএনপির নেতা মনজুর আহমেদ সেলিম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শারপিন হুসাইন, বিএনপি নেতা গাজী জাহাঙ্গীর ও রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম,যুবদল নেতা হাসান ইমাম টিটু, ছাত্রদল নেতা গাজী জুনায়েদ, মরহুমের ছোট ছেলে তকির আহমেদ, শ্রীরামপুর মাদ্রাসার শিক্ষক শাহ আলম, ওয়ার্ড যুবদলের সভাপতি আহসান হাবীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply