কচুয়ার লুন্তি মধ্যপাড়া নির্মিত কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা :
কচুয়া উপজেলার লুন্তি মধ্যপাড়া নির্মিত কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় গ্রামবাসীর আয়োজনে মসজিদের উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ খোরশেদ আলম মান্নান, উপজেলা বিএনপি প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, কচুয়া সরকারি কলেজের সাবেক ভিপি নুর মোহাম্মদ কচি, বিএনপি নেতা মাহবুব আলম মৃধা, জেলা বিএনপি নেতা মনজুর আহমদ সেলিম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ও সাবেক মেম্বার মোঃ রফিকুল ইসলাম প্রধান, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী বারেক, কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, উপজেলা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি তালুকদার, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রধান ,ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাদেক, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমেদ রাব্বি, মোঃ শামীমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ছবি : কচুয়ার লুন্তি মধ্যপাড়া কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন করছেন শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন।
Leave a Reply