1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

বেগম রোকেয়া দিবসে চাঁদপুরের কচুয়ায় সফল ৪ জয়িতার সংবর্ধনা

  • আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৮০৭ বার পড়া হয়েছে

বেগম রোকেয়া দিবসে চাঁদপুরের কচুয়ায় সফল ৪ জয়িতার সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা ॥অর্থনৈতিক,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা কচুয়ার ৪ জয়িতাকে সংবার্ধনা প্রদান করা হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ মিলনায়তনে বেগম রোকয়ো দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সফল জয়িতা হাসিনা পারভীন,আমেনা বেগম,রজবের নেছা ও মনোয়রা বেগমকে সংবর্ধনা প্রদান করেন,প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালীনি কর্মকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাহিদ ইসলাম,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া,সংবর্ধিত জয়িতা দোগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা পারভীন ,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শিউলী আক্তার। আলোচনা শেষে জয়িতাদের মাঝে ক্রেস্ট,সনদ ও উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।
ছবি: কচুয়ায় জয়িতার ক্রেস্ট ও সম্মাননা প্রদান করছেন উপজেলা নির্বাহী অফিসারসহ অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার