1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

কচুয়ায় ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৭৬৯ বার পড়া হয়েছে

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের কচুয়ার উপজেলার খাজুরিয়া এলাকায় বাসে অভিযান চালিয়ে সাব্বির হোসেন (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। ৫ জুন রবিবার সকালে চাঁদপুরের পুলিশ সুপার ,সিনিয়র সহকারি পুলিশ সুপার কচুয়া সার্কেল ও কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিনের নেতৃত্বে এসআই নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বোগদাদ বাসে তল্লাশি চালিয়ে সাথে থাকা মশার কয়েলের কার্টুন থেকে ১১কেজি গাঁজাসহ কুমিল্লা সদর এলাকার রামদুত গ্রামের মিজানুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ীকে সাব্বিরকে গ্রেফতার করে।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ছবি: কচুয়া থানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সাব্বির ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার