1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত অসমপ্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে স্কিল এন্ড ইনোভেশন প্রতিযোগীতা কচুয়ার গোহট উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ড. আনম এহসানুলহক মিলনের পক্ষে গনসংযোগ
শিরোনাম

পিন্টুর কফিনে খালেদার শ্রদ্ধা

  • আপডেট : সোমবার, ৪ মে, ২০১৫
  • ১১৮৭ বার পড়া হয়েছে

সেখানে জানাজার পর  সাবেক সাংসদ পিন্টুর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে তার হাজারীবাগের বাসায়।

লেদার টেকনোলজি কলেজ মাঠে সোমবার বিকালে আরেক দফা জানাজার পর আজিমপুর কবরস্থানে বাবার কবরে তাকে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পিন্টু রোববার রাজশাহী কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

রাজশাহী থেকে অ্যাম্বুলেন্সে করে সোমবার ভোর পৌনে ৬টার দিকে পিন্টুর মরদেহ হাজারীবাগের মনেশ্বর সড়কের বাসায় নিয়ে আসা হয়।

সেখান থেকে পিন্টুর কফিন সকাল ১০টা ৫০ মিনিটে নিয়ে আসা হয় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। প্রয়াত এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই কয়েকশ নেতকর্মী সেখানে জড়ো হয়েছিলেন।

বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে এসে ছাত্রদলের সাবেক সভাপতি পিন্টুকে শেষবারের মতো দেখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরে দলের শীর্ষ নেতাদের নিয়ে পিন্টুর কফিনে তিনি পুস্পস্তবক অর্পণ করেন।

এরপর খালেদা নিজ হাতে দলের পতাকা দিয়ে পিন্টুর কফিন ঢেকে দেন। এ সময় তাকে রুমালে চোখ মুছতে দেখা যায়।

শ্রদ্ধা নিবেদনের পরপরই খালেদা তার গুলশানের বাসায় ফিরে যান। এ সময় মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলাদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পিন্টুর কফিনে ফুল দেওয়া হয়।

শ্রদ্ধা নিবেদনের পর কাযার্লয়ের সামনেই পিন্টুর জানাজা হয়। এ সময় কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

বিএনপি ও ২০ দলীয় জোট নেতাদের মধ্যে মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, আহমেদ আজম খান, মোহাম্মদ শাহজাহান, ফজুলল হক মিলন, আসাদুজ্জামান রিপন, খায়রুল কবীর খোকন, নাজিম উদ্দিন আলম, মুস্তাফিজুর রহমান ইরান, সাঈদ আহমেদ জানাজায় অংশ নেন।

মহিলা দলের নুরী আরা সাফা, শিরিন সুলতানা ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এ সময় কেন্দ্রীয় কার্যালয়ে ছিলেন।

জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “এই মৃত্যু আমাদের কাছে অপ্রত্যাশিত।পিন্টু কেবল একজন উদীয়মান নেতাই ছিলেন না, তিনি দলের একজন সক্রিয় সংগঠকও ছিলেন।তার এই অকাল চলে যাওয়া আমাদের জন্য মর্মান্তিক ও শোকের।”

সাবেক সাংসদ পিন্টুর মৃত্যুতে শোক জানিয়ে সকালে বিএনপি কার্যালয়ে কালো পতাকা তোলা হয়। নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ

করেন।

ছাত্রদলের সাবেক সভাপতি পিন্টু ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে পিলখানা হত্যা মামলার রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাবি, তার দলের এই নেতাকে কারাগারে হত্যা করা হয়েছে। পিন্টুর পরিবারও একই অভিযোগ করেছে।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিশেষ উদ্দেশ্য থেকেই এসব কথা বলা হচ্ছে।khaleda

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার