1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সমাজ সেবক কাজী আব্দুল হাই কচুয়ায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত কচুয়ায় একাধিক মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কচুয়ায় দেশের প্রথম প্রকৃতির পাঠশালার উদ্বোধন জাইকা এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে কচুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প কচুয়া প্রেসক্লাবের গুনীজন সংবর্ধনা কচুয়ায় পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুইজন গ্রেপ্তার কচুয়ায় উত্তর ইউনিয়ন পরিষদে সেবা প্রদানে ব্যাপক কর্মযজ্ঞ কচুয়ায় শিক্ষা সমন্বয়কের নেতৃত্বে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়া বিশ্ব রোড বাজার ব্যবসায়ী কমিটি গঠন
শিরোনাম

কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সমাজ সেবক কাজী আব্দুল হাই

  • আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সমাজ সেবক কাজী আব্দুল হাই
নিজস্ব প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কচুয়া উত্তর ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। পঞ্চম ধাপে আগামী ২৭ মে অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের ১৬টি গ্রামের ২৬ হাজার ভোটারের কাছে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক কাজী আব্দুল হাই।
ইউনিয়নের খিড্ডা কাজী বাড়ির অধিবাসী কাজী আব্দুল হাই উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক ও কচুয়া উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।
এক প্রতিক্রিয়ায় কাজী আব্দুল হাই বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৯৭ সালে ছাত্ররাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতি শুরু করি। কর্মজীবনের পাশাপাশি বিভিন্ন সংগঠনের মাধ্যমে এলাকার মানুষের সেবা করে আসছি। আমি মনে করি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণকে সেবা দেওয়ার পরিধি আরও বিস্তৃত হবে। তাই আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে কাজ করছি। সাধারণ জনগণ একজন প্রকৃত সেবাদানকারী জনপ্রতিনিধি চান। আমার মধ্যে সেই গুণাবলি রয়েছে বলে বিশ্বাস করি। ভোটাররা আমাকে তাদের পছন্দের প্রার্থী হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আশাবাদী।”
তিনি আরও বলেন, “কচুয়া উত্তর ইউনিয়ন একটি অবহেলিত ইউনিয়ন। অবকাঠামোগত দিক থেকে এ ইউনিয়ন অনেক পিছিয়ে রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর ইউনিয়নের রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। নির্বাচিত হলে উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিতে চাই।”
শিক্ষার উন্নয়নে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে ওয়ার্ডভিত্তিক শিক্ষা কমিটি গঠন করে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর। পাশাপাশি খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, খালের পানিপ্রবাহ বৃদ্ধি, মাছ চাষের সুযোগ সৃষ্টি এবং স্বল্প খরচে অধিক ফসল উৎপাদনে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
মাদককে কচুয়া উত্তর ইউনিয়নের অন্যতম সমস্যা উল্লেখ করে কাজী আব্দুল হাই বলেন, মাদক প্রতিরোধে খেলাধুলার প্রসার, জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পরিকল্পনা রয়েছে তাঁর।
তিনি বলেন, জনগণের সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। এ লক্ষ্যে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।

ফাইল ছবি আব্দুল হাই

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার