কচুয়ায় আওয়ামী লীগের ৬ নেতা কর্মী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা :
কচুয়ায় সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে ৭ নভেম্বর শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো: কচুয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের কোয়া গ্রামের ওয়ার্ড সহ-সভাপতি মোহাম্মদ শাজাহান, ৮ নং ওয়ার্ডের করইশ গ্রামের আওয়ামী লীগ নেতা একরাম হোসেন, আশরাফপুর ইউনিয়নের মাসনী গ্রামের আওয়ামী লীগ নেতা নেয়ামত উল্লাহ, কড়ইয়া ইউনিয়নের নলুয়া গ্রামের ছাত্রলীগ নেতা সুমন মিয়াজী,কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামের ছাত্রলীগ নেতা ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন ও কাদলা ইউনিয়নের গুলাহার গ্রামের ছাত্রলীগ নেতা রায়হান ।
শুক্র ও শনিবার দুই দিনে মোট গ্রেপ্তারকৃতের সংখ্যা ১১ জন।
পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রাশেদুল হক জানান সরকার কর্তৃক নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। রবিবার সবাইকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ছবি : কচুয়ায় গ্রেপ্তারকৃত আওয়ামী লীগের ছয় নেতাকর্মী
Leave a Reply