কচুয়ায় ছাত্রী যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক সাফিক ভূইয়া গ্রেফতার।
কচুয়া বার্তা রিপোর্ট :
কচুয়ার সাচার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাফিক ভুইয়া কতৃক যাত্রী যৌন হয়রানীর ঘটনায় আটক করেছে থানা পুলিশ। ১৭ নভেম্বর মঙ্গলবার ওই বিদ্যালয়ের চুক্তিভিত্তিক শিক্ষক সাফিক ভুঁইয়া ছাত্রী যৌন হয়রানীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুরো সাচার এলাকায় বিক্ষোভ মিছিলে ফেটে পড়ে।
সাচার বাজার এলাকায় মিছিলে মিছিলে মুখরিত হয়।মিছিল কারীরা সাফিক ভূইয়ার দুই গালে জুতা মারো তালে তালে,বিচার চাই বিচার চাই সাফির বিচার চাই স্লোগান স্লোগানে মুখরিত হয় সাচার বাজার।
সংবাদ পেয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
বিকাল চারটার সময় সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে স্কুল থেকে সাফিক ভূইয়াকে আটক করে।
এ ঘটনায় রাতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা বাদী হয়ে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অস্থায়ী শিক্ষক সাফিক ভূইয়াকে বিবাদী করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৯। এজারে তিনি উল্লেখ করেন অস্থায়ী শিক্ষক ছাতিক ভূঁইয়া ২৮.১০.২৬ ইং তারিখে বিদ্যালয়ের পার্শ্ববর্তী ছাত্রাবাসে ছেলেমেয়েদেরকে পড়ানোর সময় দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন কামনা চরিতার্থ করার জন্য জড়িয়ে ধরে অঙ্গ ভঙ্গিমা করে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, নরসিংদী জেলার খিদিরপুর মনোহরদী এলাকার বশির উদ্দিনের ছেলে সাফিক ভূঁইয়া ২০২২ সাল থেকে সাচার উচ্চ বিদ্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে ইংরেজি বিষয় পড়াতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক জানান সাফিক ভূঁইয়া বিদ্যালয়ের ছাত্রাবাসে ছেলেমেয়েদেরকে প্রাইভেট পড়াতেন। ওখানেই শিক্ষার্থীদের যৌন হয়রানির ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা বলেন এই ঘটনা আমি আগে জানতাম না। যৌন হয়রানীর ঘটনায় তার বিরুদ্ধে কচুয়া থানায় মামলা হয়েছে।
অভিভাবকরা অভিযুক্ত শিক্ষক সাফিক ভুঁইয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান শিক্ষক সাফিক ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন তেমন আইনে মামলায় মঙ্গলবার চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ছবি : কচুয়া থানায় গ্রেফতারকৃত শিক্ষক সাফিক ভূঁইয়া।
Leave a Reply