কচুয়ায় ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক আটক
কচুয়ার সাচার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাফিক ভুইয়া কতৃক ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার ওই বিদ্যালয়ের চুক্তিভিত্তিক শিক্ষক সাফিক ভুঁইয়া ছাত্রীদের যৌন হয়রানীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুরো সাচার এলাকায় বিক্ষোভ মিছিলে ফেটে পড়ে।
সাচার বাজার এলাকায় মিছিলে মিছিলে মুখরিত হয়।মিছিল কারীরা সাপির দুই গালে জুতা মারো তালে তালে,বিচার চাই বিচার চাই সাপির বিচার চাই স্লোগান স্লোগানে মুখরিত হয় সাচার বাজার। সংবাদ এ মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ খান বিদ্যালয় ছুটে যান। তিনি ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর তদন্ত প্রতিবেদন শেষ করেন।
বিকাল চারটার সময় সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে স্কুল থেকে সাফিক ভূইয়াকে আটক করে।
শিক্ষক সাফিক ভূইয়া বর্তমানে কচুয়া থানায় রয়েছে।
স্থানীয়রা জানান নরসিংদী জেলার বাসিন্দা সাফিক ভূঁইয়া ৫ বছর ধরে সাচার উচ্চ বিদ্যালয় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে ইংরেজি বিষয় পড়াতেন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক জানান সাফিক ভূঁইয়া বিদ্যালয়ের ছাত্রাবাসে ছেলেমেয়েদেরকে প্রাইভেট পড়াতেন। ওখানেই শিক্ষার্থীদের যৌন হয়রানীর ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা বলেন এই ঘটনা আমি আগে জানতাম না। যৌন হয়রানীর ঘটনায় তার বিরুদ্ধে কচুয়া থানায় মামলা হয়েছে।
Leave a Reply