কচুয়ার মুহিউস সুন্নাহ তাহফিজুল কুরআান মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল
কচুয়া বার্তা রিপোর্ট :
কচুয়ায় মুহিউস সুন্নাহ তাহফিজুল কুরআান মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ নভেম্বর পলাশপুর শাহ নেয়ামত
শাহ স্কুল রোডে অবস্থিত মুহিউস সুন্নাহ তাহফিজুল কুরআান মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান রাখেন জুরাইন ফজলুল উলুম মাদ্রাসার মহাদ্দিস মুফতি ইয়াসিন আহমেদ ফারুকী।
কচুয়া উপজেলা শিক্ষা সমন্বয়ক বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বয়ান রাখেন কচুয়া মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি মাহবুবুর রহমান।বিশেষ বক্তা হিসেবে বয়ান রাখেন চৌদ্দগ্রাম কাজীবাড়ি জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আহসান হাবীব, পলাশপুর শাহী মসজিদের খতিব মাওলানা মোঃ মামুনুর রশিদ।
প্রতিষ্ঠানের প্রধান হাফেজ এনায়েত ঊল্লাহর পরিচালনায়, বিএনপি নেতা ফখরুল ইসলাম, পলাশপুর বাড়ি মালিক জনকল্যাণ সমিতির সভাপতি হাজী মোহাম্মদ মনাব বেপারী, সাধারণ সম্পাদকএটিএম জাহাঙ্গীর হোসেন (সুমন মাস্টার), সমাজসেবক আলী আক্কাস তালুকদারসহ এলাকার মুসল্লিগণ বার্ষিকওয়াজ ও দোয়ার মাহফিলে অংশগ্রহণ করেন।

ছবি : কচুয়ার মুহিউস সুন্নাহ তাহফিজুল কুরআান মাদ্রাসার
বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল বয়ান রাখছেন বিশিষ্ট আলেম মহাদ্দিস মুফতি ইয়াসিন আহমেদ ফারুকী
Leave a Reply