কচুয়ায় উত্তর ইউনিয়ন পরিষদে সেবা প্রদানে ব্যাপক কর্মযজ্ঞ।
বিশেষ প্রতিনিধি :
কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদে সেবা প্রত্যাশীদের সর্বোত্তম সেবা প্রদানের লক্ষ্যে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।জানা গেছে কচুয়া উত্তর ইউনিয়নে ১৬ টি গ্রামের জনসংখ্যা ৩০ হাজার, ভোটার ২৬ হাজার।ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ।বর্তমান চেয়ারম্যান
এম আখতার হোসাইন জানান ২২.২.২০২২ সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জরাজীর্ণ ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ডিজিটাল ইউনিয়ন পরিষদ গড়ে তোলার লক্ষ্যে ভবনের অবকাঠামো উন্নয়ন করেন। ভিতর এবং বাহিরে সব জায়গায় টাইলস বসিয়ে ইউনিয়ন পরিষদকে সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসেন। পরিষদের বাহিরে পরিত্যক্ত জায়গায় গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধন করেন। সার্বক্ষণিক বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে তেতৈয়া এলাকায় ১৮০০ওয়ার্টের সোলার স্থাপন করেন। পরিষদের উত্তর পাশে ৮ শত পরিবারের জন্য আর্সেনিকমুক্ত সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। গ্রাম আদালতকে সক্রিয়করনের মাধ্যমে
ইউনিয়ন পরিষদের মাধ্যমে পারিবারিক কলহ, নারী নির্যাতন ও সম্পত্তি সংক্রান্ত বিরোধ অনেকাংশে কমিয়ে আসছে বলে সেবা প্রত্যাশীগণ জানান।
ইউপি চেয়ারম্যান এম আখতার হোসেন আরো জানান,
জনগণকে সরাসরি তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে তার জরুরী প্রয়োজনীয় সেবা আর পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে না । তথ্য কেন্দ্রের দায়িত্বে দুজন উদ্যোক্তা রয়েছে। ফলে জনগণ খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে। ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা মোটামুটি ভালো আছে।
বর্তমান পরিষদের উত্তর পাশে ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসের জন্য জমি দান করেছি। ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পর্যাপ্ত জায়গায় করার লক্ষ্যে আমি এই সম্পত্তি দান করেছি।
তিনি আরো বলেন মানুষের ন্যায় বিচারের পাশাপাশি অবকাঠামো খাতে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নির্মাণ করেছি।একজন ক্ষুদ্র চেয়ারম্যান হিসেবে জনগণকে কাঙ্খিত সেবা দেওয়া আমার দায়িত্ব। আমি সততা ও নিষ্ঠার সাথে জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। যতদিন চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছি আমি জনগণের সেবা প্রদানের দৃঢ় প্রতিজ্ঞা। জনগনও আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে।
আমার জানামতে জনগণ ইউনিয়ন পরিষদ থেকে তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে। আমি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।

ছবি : কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের একাংশ।
Leave a Reply