কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নিজস্ব সংবাদদাতা :
শনিবার ৭ নভেম্বর কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকাল ১১টায় প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অধ্যক্ষ কৃষিবিদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং বাংলাদেশের ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। এতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
এসময় চিফ ইন্সট্রাক্টর মোহাম্মদ জাকির হোসেন,ইন্সট্রাক্টর উম্মে হানি,আনাছ আল জায়েদ, শাহিন আলম,নূর করিম,জুনিয়র ইন্সট্রাক্টরমো. আবু বক্করসহ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ছবি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
Leave a Reply