1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত কচুয়ায় একাধিক মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কচুয়ায় দেশের প্রথম প্রকৃতির পাঠশালার উদ্বোধন জাইকা এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে কচুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প কচুয়া প্রেসক্লাবের গুনীজন সংবর্ধনা কচুয়ায় পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুইজন গ্রেপ্তার কচুয়ায় উত্তর ইউনিয়ন পরিষদে সেবা প্রদানে ব্যাপক কর্মযজ্ঞ কচুয়ায় শিক্ষা সমন্বয়কের নেতৃত্বে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়া বিশ্ব রোড বাজার ব্যবসায়ী কমিটি গঠন চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
শিরোনাম

কচুয়ায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

কচুয়ায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব :ফখরুল ইসলাম
কচুয়া বার্তা রিপোর্ট :
যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কচুয়া -কোয়া যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী ফুটসাল ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক কচুয়া পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী ফখরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেলাধুলার মাধ্যমে মাদক মুক্ত সমাজ গড়া সম্ভব।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কচুয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম, পৌরসভা বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি জসিম মিয়াজী, কচুয়া পৌরসভা ছাত্রদলের সহ-সভাপতি মো. ইমাম হাসান, ওয়ার্ড যুবদলের সভাপতি সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আকিব, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রকিব, সহ-সভাপতি বোরহান উদ্দিন, ইসমাইল হোসেন, ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি কাইয়ুম হাজী, ছাত্রদল নেতা মিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদীগন উপস্থিত ছিলেন।
স্থানীয় যুবসমাজের রাফি, হাসিব ও নাসিরসহ একদল তরুণের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ এ খেলা উপভোগ করেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই তাঁদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
খেলাধুলার মধ্য দিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় উৎসবমুখর পরিবেশে মেগা ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়।

ছবি : কচুয়া পৌরসভায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করছেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফখরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার