1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের মুল মালিকের সংবাদ সম্মেলন ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন :পর্যটকদের জন্য ভিজিটর ভিসা কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা কচুয়ার রহিমা নগরে পূবালী ব্যাংকের ২৮৯ তম উপাশাখা উদ্বোধন কচুয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার। কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কচুয়ায় আওয়ামী লীগের ৬ নেতা কর্মী গ্রেফতার নারায়নপুর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কচুয়ায় ব্যাপক আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে মাদক ও জুয়া নির্মূল কমিটি গঠন
শিরোনাম

কচুয়ার ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের মুল মালিকের সংবাদ সম্মেলন

  • আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

কচুয়ার ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের মুল মালিকের সংবাদ সম্মেলন
নিজস্ব সংবাদদাতা : কচুয়া পৌর বাজারে অবস্থিত ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের মুল মালিক হাজী তরিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর শুক্রবার ডায়াগনস্টিক সেন্টারে সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে হাজী তরিকুল ইসলাম বলেন, ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী আমি নিজে। ২০২২ সালে ভবনের মালিক মো: ইকবাল হোসেনের নিকট থেকে ডায়াগনস্টিক সেন্টারেরব জন্য ভাড়ার চুক্তিনামা আমার নিজ নামে সম্পাদন করে ডায়াগনস্টিক সেন্টারে ব্যবসা পরিচালনা করে আসছি। ওই চুক্তিনামায় ওমর ফারুক মজুমদার সাক্ষী হিসেবে তার স্বাক্ষর রয়েছে।
ডায়াগনস্টিক সেন্টারের ট্রেড লাইসেন্স, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি পত্র, ফায়ার সার্ভিসের লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র,২০২২-২০২৬ সাল পর্যন্ত ভ্যাটসহ সবকিছুই আমার নামে। কাদলা গ্রামের ওমর ফারুক মজুমদার আমার প্রতিষ্ঠানের একজন কর্মচারী হিসেবে ডায়গনস্টিক সেন্টারের ব্যবসা দেখাশোনা করত।আমার এখানে কর্মচারী থাকা অবস্থায় সে দেড় কোটি টাকা আত্মসাৎ করেছে বলে হাজী তরিকুল ইসলাম দাবি করেন।
তার মধ্যে ভবনের ভাড়া ৮ লক্ষ ৬০ হাজার, অন্যান্য কর্মচারীদের বেতন ৪ লক্ষ টাকা,বিদ্যুৎ বিল ১৭ লক্ষ ৬০ হাজার টাকা, নীচ তলায় ফারুকের নিজ দোকানসহ আরো কয়েকটি দোকানে ডায়াগনস্টিক সেন্টার থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ক্লিনিক থেকে সে টাকা পরিশোধ করে হাজি তৈরি করেছিলাম।
আমাদের যৌথ ব্যবসা কচুয়া টাওয়ারের ফ্লাটের বাবদ ১০ লক্ষ টাকা পাওনা রয়েছি ফারুক মজুমদারের নিকট ।তাছাড়া আমার নিকট থেকে হাওলাত বাবদ ৩ লক্ষ ১৭ হাজার টাকা পাওনা আছি।
ওমর ফারুকের বিরুদ্ধে নারি কেলেঙ্কারি, মাদক সেবনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
ক্লিনিকের টাকা আত্মসাৎ করে আমার সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে আসছে।
আমি কচুয়া বাজার কমিটির সভাপতি হিসেবে হলফ করে বলছি ওমর ফারুক ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের মালিকানার বৈধ ডকুমেন্টস দেখাতে পারলে তার সকল টাকা আমি পরিশোধ করব।
ওমর ফারুক আমার ও শিক্ষামন্ত্রী ড আ ন ম এহছানুল হক মিলন এবং বিএনপি’র সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে স্থানীয় একটি কুচক্রী মহলের প্ররোচনায় আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে আসছে। আমি প্রশাসন ও কচুয়া বাসীর কাছে ওমর ফারুকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

ছবি : কচুয়ায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের মালিক হাজী তরিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার