1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার রহিমা নগরে পূবালী ব্যাংকের ২৮৯ তম উপাশাখা উদ্বোধন কচুয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার। কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কচুয়ায় আওয়ামী লীগের ৬ নেতা কর্মী গ্রেফতার নারায়নপুর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কচুয়ায় ব্যাপক আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে মাদক ও জুয়া নির্মূল কমিটি গঠন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক কচুয়ার ডুমুরিয়ায় সুন্নী সম্মেলন অনুষ্ঠিত কচুয়ায় এসএসসি, এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফলাফল মূল্যায়নে পর্যালোচনা সভা
শিরোনাম

কচুয়ার রহিমা নগরে পূবালী ব্যাংকের ২৮৯ তম উপাশাখা উদ্বোধন

  • আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

কচুয়ার রহিমা নগরে পূবালী ব্যাংকের উপাশাখা উদ্বোধন
আবুল কালাম:
কচুয়া উপজেলার রহিমা নগর বাজারে পূবালী ব্যাংকের ২৮৯ তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১০ নভেম্বর ব্যাংকের কার্যালয় হেলাল গাজী শপিং কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংকের কার্যালয়ে গ্রাহক সমাবেশে মিলিত হয়। গ্রাহক সমাবেশ ও দোয়া মিলাদের পর ফিতা কেটে উপশাখার উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যাংকের কুমিল্লা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মাঈনুল ইসলাম।
এসময় তিনি বলেন দক্ষ ব্যবস্থাপনায় ১৯৫৯ সাল থেকে পূবালী ব্যাংক আস্থার সাথে গ্রাহক সেবা দিয়ে আসছে। গ্রাহকের গচ্ছিত টাকা আমাদের কাছে সব সময় নিরাপদ। আমরা কোন প্রকার চাপ প্রয়োগ ছাড়া বিধি মোতাবেক ঋণ প্রদান করে থাকি। ফলে আমাদের অনাদায়ী ঋণের পরিমাণ অন্য যে কোন ব্যাংকের তুলনায় অনেক কম। তাই আমাদের ব্যাংকে গ্রাহকের টাকা নিরাপদ। ক্যাশলেস ব্যাংকিংয়ে আমরা এগিয়ে।কিউ আর কোডের সাহায্যে সহজেই লেনদেন করা যায়। কেশলেস ব্যাংকিং মাধ্যমে গ্রাহকদের ভোগান্তি কমিয়ে সহজে সেবা দিতে আমরা কাজ করছি ।
পূবালী ব্যাংক আশরাফপুর শাখার ব্যবস্থাপক মারুফ হোসেন হোসেনের সভাপতিত্বে ও আশরাফপুর শাখার অফিসার কাউছার আহমেদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন রহিমা নগর উপশাখার ব্যবস্থাপক অরুপ সাহা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের সহকারি মহা ব্যবস্থাপক ধূর্জটী প্রসাদ ভট্টাচার্য, চাঁদপুর অঞ্চলের সহকারি মহা ব্যবস্থাপক বিউটি দাস, রহিমা নগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান।
এসময় আরো বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ, ব্যাংকের গ্রাহক সম্রাট রইছ উদ্দিন চৌধুরী, মিজান মোল্লা, সুমন মিয়া, ইমাম হোসেন, জাকারিয়া মাহমুদ।
আলোচনা শেষে প্রধান অতিথি মোঃ মাঈনুলসহ অতিথিবৃন্দ ফিতা কেটে ব্যাংকের ২৮৯তম উপ শাখার উদ্বোধন করেন। একই দিনে ব্যাংকের ক্যাশলেস বুথ উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
ছবি : কচুয়ার রহিমানগরে পূবালী ব্যাংকের ২৮৯ তম উপ শাখা ফিতা কেটে উদ্বোধন করছেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার