1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় প্রকৃতির পাঠশালার উদ্বোধন জাইকা এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে কচুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প কচুয়া প্রেসক্লাবের গুনীজন সংবর্ধনা কচুয়ায় পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুইজন গ্রেপ্তার কচুয়ায় উত্তর ইউনিয়ন পরিষদে সেবা প্রদানে ব্যাপক কর্মযজ্ঞ কচুয়ায় শিক্ষা সমন্বয়কের নেতৃত্বে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়া বিশ্ব রোড বাজার ব্যবসায়ী কমিটি গঠন চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কচুয়া পৌর সভার বিএনপি নেতা মফিজুল ইসলাম মধুর বড় ভাই শফিকুল ইসলাম (গোলাপ)এর জানাযা সম্পন্ন
শিরোনাম

জাইকা এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে কচুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

  • আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

জাইকা এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে কচুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজস্ব সংবাদদাতা ॥
কঢ়ুয়ায় জাইকা এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪ঃ০০ টা পর্যন্ত উপজেলার পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।ফ্রি মেডিকেল ক্যাম্পে চর্ম, যৌন, গাইনি, চক্ষু, সার্জারী, মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ ৩০ জন ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ১৫০০ শত হতদরিদ্রদের চিকিৎসা সেবা, বিনামূল্যে প্রায় তিন লক্ষ টাকার ওষুধ,চক্ষু রোগীদের চশমা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য ডা. আমিনুল ইসলাম জানান, জাইকা এলামনাই অ্যাসোসিয়েশন প্রতিবছর চিকিৎসা সেবা বঞ্চিত রোগীদের বিনামূল্যে চিকিৎসকের দ্বারা চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে থাকে। আমারা এবছর কচুয়ায় চিকিৎসা সেবা, ঔষধ প্রদান করছি। যেসব রোগী অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাদেরকেই আমরা সংগঠনের মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করছি।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আবদুল হানিফ টাবলু বলেন জাইকা বর্তমানে বাংলাদেশের অন্যতম ডেভেলপমেন্ট পার্টনার।১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এলামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা চিকিৎসা সেবার পাশাপাশি সমাজ উন্নয়নমূলক অন্যান্য কর্মকান্ড করে থাকি।
এসময় কোষাধক্ষ্য ফজলুর রহমান, সাধারণ সম্পাদক (সেমিনার)আব্দুল লতিফ, নির্বাহী সদস্য মাহবুবুল হোসাইন,আরজুমান বানুসহ বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।

ছবি: জ্ইাকা এলামনাই অ্যাসোসিয়েশনের ফ্রি মেডিকেল ক্যাম্পের একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার