1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় শিক্ষা সমন্বয়কের নেতৃত্বে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়া বিশ্ব রোড বাজার ব্যবসায়ী কমিটি গঠন চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কচুয়া পৌর সভার বিএনপি নেতা মফিজুল ইসলাম মধুর বড় ভাই শফিকুল ইসলাম (গোলাপ)এর জানাযা সম্পন্ন কচুয়ায় ছাত্রী যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক সাফিক ভূইয়া গ্রেফতার কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কচুয়ায় ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক আটক ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল কচুয়ায় নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ
শিরোনাম

কচুয়ায় শিক্ষা সমন্বয়কের নেতৃত্বে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

  • আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

কচুয়ায় শিক্ষা সমন্বয়কের নেতৃত্বে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন।
নিজস্ব সংবাদদাতা :
কচুয়ায় উপজেলা শিক্ষা সমন্বয়ক বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদারের নেতৃত্বে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। সোমবার (২৩ নভেম্বর) আলিম শ্রেণির অভিন্ন প্রশ্নে অনুষ্ঠিত টেস্ট পরীক্ষা এবং বিভিন্ন শ্রেণির সমাপনী পরীক্ষার সার্বিক পরিবেশ ও কার্যক্রম পর্যবেক্ষণে তাঁরা এসব কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁরা বিতারা ফাজিল মাদ্রাসা, রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসা, সাচার ইসলামিয়া আলিম মাদ্রাসা, সাচার উচ্চ বিদ্যালয় ও মেঘদাইর তাহেরিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আশ্রাফপুর গণিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাস সরদার, বিতারা মাদ্রাসার অধ্যক্ষ মো. মনির হোসেন, সাচার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নওশের আলম, নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক নূর আহমাদ আজাদ, সাচার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. জসীমউদ্দীনসহ সংশ্লিষ্ট ইউনিয়নের শিক্ষা সমন্বয়কগণ।
পরিদর্শনকালে উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার জানান, কচুয়া উপজেলার ১৭টি মাদ্রাসা কেন্দ্রে ৩৭৪ জন পরীক্ষার্থী আলিম শ্রেণির টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করছে। উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে নকলমুক্ত পরিবেশে সমাপনী ও টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন, মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে তাঁরা কাজ করছেন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আগামীতে শতভাগ উত্তীর্ণের পাশাপাশি গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।

ছবি : কচুয়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন শিক্ষা সমন্বয়ক আব্দুল ওয়াদুদ মজুমদার সহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার