1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কচুয়ায় সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রভাতী ইন্স্যুরেন্সের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ড্রেজার ধ্বংস,দুই ভুয়া ডাক্তারকে জরিমানা কচুয়ার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ কচুয়ায় ৮ গুনী শিক্ষককে সম্মাননা প্রদান কচুয়ায় আদালতের আদেশে সম্পত্তি ফিরে পেলেন মানিক হোসেন কচুয়ায় প্রবাসীর বাড়িতে অগ্নিকান্ড, অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন কচুয়ার অধ্যক্ষ আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন কচুয়ার জসীম উদ্দীন
শিরোনাম

কচুয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ার নাউলায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কচুয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
নিজস্ব সংবাদদাতা :
কচুয়ায় মাদক ব্যবসা,অটোরিক্সা ও মালামাল চুরির ঘটনায় সামাজিকভাবে প্রতিবাদ করায় এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৯ অক্টোবর গোহট উত্তর ইউনিয়নের নাউলা চৌরাস্তা মোড় এলাকায় এলাকাবাসীর উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধন ও বিক্ষেপ সম্পর্কে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন প্রধান ও ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আজিজুল ইসলামকে জড়িয়ে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার দাবিতে অসংখ্য নারী ও পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আব্দুল কাদের, শ্রীরামপুর ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মনির হোসেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউছার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক গাজী শাহ আলম, বিএনপি নেতা ফারুক হোসেন প্রমুখ।
বক্তাগন বলেন , আইনগিরি গ্রামের মাদক ব্যবসায়ী ও চিহ্নিত চোর চক্রের সদস্য রাসেল এলাকায় দীর্ঘদিন ধরে চুরি ছিনতাই করে আসছে। তার বিরুদ্ধে কচুয়া থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে চুরির মামলায় জেলা হাজতে রয়েছে। সাম্প্রতিক সময়ে রাসেল পুলিশের হাতে গ্রেফতার হওয়ার আগে এলাকার এক অসহায় ব্যক্তির অটোরিকশা চুরি করে বিক্রি করে ফেলে। এছাড়া তার বিরুদ্ধে চুরি ও মাদক বিক্রির অভিযোগ রয়েছে।
তার মা মাদক ব্যবসায়ী রাশেদা বেগম বাদী হয়ে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন প্রধান, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে জড়িয়ে আদালতে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। এলাকার মানুষ তাদের বিষয়ে অতিষ্ট হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।
বক্তাগণ আরো বলেন , ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রধান দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি ও সুনামের সাথে ব্যবসা-বাণিজ্য করে আসছে। এলাকায় সামাজিক কর্মকান্ডে তার যথেষ্ট ভূমিকা রয়েছে।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ,বিভিন্ন চুরি,ছিনতাই ও ডাকাতির ঘটনায় সামাজিকভাবে প্রতিরোধ করায় মিথ্যা মামলা দিয়ে নাছির উদ্দিন ও আজিজুল ইসলামকে হয়রানি শুরু করছে।
এলাকাবাসী এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
একাকাবাসী মাদক ব্যবসায়ী রাসেল ও তার মা রাশেদা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তি, প্রশাসন ও আইনশৃঙ্খবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে ।
মামলার সাক্ষী গ্রাম্য ডাক্তার সেলিম হোসেন ও দুলু মিঞা জানান,আমাদেরকে সাক্ষী করা হয়েছে অথচ আমরা এ বিষয়ে কিছুই জানিনা।
এ মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের পাশাপাশি মামলাবাজ রাশেদা বেগম ও তার ছেলে রাসেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বাদী রাসেদা বেগমের ভাই তাজুল ইসলাম জানান, আমার ভাগিনা রাসেল মাদকের সাথে সম্পৃক্ততা রয়েছে। এলাকায় বিভিন্নভাবে চুরিদারি করে আসছে। এ নিয়ে তার অনেক গ্রাম্য সালিশ হয়েছে। নাসির ভাইয়ের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা মামলা। নাসির ভাই অত্যন্ত একজন ভালো মানুষ।
অন্যদিকে এলাকাবাসী মাদক ব্যবসায়ী চোর রাসেল ও তার মা মামালাবাজ রাশেদা বেগমকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলার বাহিনীর প্রতি অনুরোধ জানান।
ছবি: কচুয়ায় দুই যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহার দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ।

ছবি: কচুয়ার নাউলায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ছবি : কচুয়ার নাউলায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
​

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার