শোক সংবাদ
কচুয়া পৌর সভার বিএনপি নেতা মফিজুল ইসলাম মধুর বড় ভাই শফিকুল ইসলাম (গোলাপ)
(৬০)বুধবার দুপুরে লিভারের সিরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন( ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে , ৩ কন্যা রেখে গেছেন। বাদ এশা কচুয়া ঈদগা মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজের পূর্বে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী তরিকুল ইসলাম, মরহুমের ভাই মফিজুল ইসলাম মধু,বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শাহজালাল প্রধান, মরহুমের সন্তান সানি ও জানাতা।
এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,সাবেক সভাপতি আলমগীর তালুকদার, কচুয়া বিশ্বরোড বাজার কমিটির সভাপতি শফিকুল ইসলাম রুবেল,কচুয়া বাজার ব্যবসায়ী ওমর ফারুকসহ কচুয়া বাজার ব্যবসায়ী, ও এলাকার মুসল্লিগন জানাজায় অংশগ্রহণ করে।
জানাজার নামাজে ইমামতি করেন ডাকবাংলো মসজিদের খতিব মাওলানা জামাল হোসেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহজালাল প্রধান।
জানাজা শেষে সুবিদপুর এলাকায় মরহুমের লাশ দাফন করা হয়। এ সময় পরিবার, আত্মীয়-স্বজনের মাঝে শোকের মাতম বিরাজ করে। সবাইকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন শফিকুল ইসলাম গোলাপ।

ছবি : কচুয়ায় শফিকুল ইসলাম গোলাপের জানাজার একাংশ।
Leave a Reply