1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া পৌর সভার বিএনপি নেতা মফিজুল ইসলাম মধুর বড় ভাই শফিকুল ইসলাম (গোলাপ)এর জানাযা সম্পন্ন কচুয়ায় ছাত্রী যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক সাফিক ভূইয়া গ্রেফতার কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কচুয়ায় ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক আটক ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল কচুয়ায় নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারি কচুয়ার আশরাফপুরে মাদকবিরোধী সমাবেশ ঢাকার লালবাগ থেকে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার কচুয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
শিরোনাম

কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন।
কচুয়া উপজেলার করইশ গ্রামের মৃর্ধা বাড়ির আলোচিত শিশু ফাহমিদা আক্তার(২ বছর) হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কচুয়া পৌর সভা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন নিহতের জেঠা ও হত্যা মামলার বাদী শফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম, নিহতের জেঠি নার্গিস আক্তার ও সাহেরা খাতুনসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিশু ফাহমিদার বাবা আমিন মিয়া অসুস্থ থাকার সুযোগে তার মা শারমিন আক্তার অন্য পুরুষের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন। গত ২৪ মার্চ মধ্যরাতে ঘুমের ওষুধ খাইয়ে ফাহমিদাকে অচেতন করে কম্বল পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তাঁদের দাবি।
বক্তারা আরও অভিযোগ করেন, ঘটনার পর বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রচার করে শিশুটিকে নিজ গ্রামে দাফন করা হয়। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও এবং ঘটনার বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে নিহতের বাবা আমিন মিয়া ন্যায় বিচারের আশায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে ২০ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে এক মাসের মধ্যে কবর থেকে লাশ উত্তোলন, ময়নাতদন্ত সম্পন্ন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
তবে মামলার বর্তমান বাদী শফিকুল ইসলাম অভিযোগ করেন, মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) ইমারত হোসেন সরেজমিনে যথাযথ তদন্ত না করে প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে প্রায় সাড়ে পাঁচ মাস পর আদালতে একতরফা ও মনগড়া তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।
তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট না হওয়ায় বাদীপক্ষ এর বিরুদ্ধে আপত্তি জানিয়েছে এবং পুনঃতদন্তের দাবি জানিয়েছে। আগামী ২৯ নভেম্বর এ বিষয়ে আদালতে শুনানির দিন ধার্য রয়েছে বলে জানান তিনি।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু ফাহমিদার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান

ছবি: কচুয়ায় ফাহমিদা হত্যার বিচারের দাবিতে মানববন্ধনের একাংশ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার