1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কচুয়া পৌর সভার বিএনপি নেতা মফিজুল ইসলাম মধুর বড় ভাই শফিকুল ইসলাম (গোলাপ)এর জানাযা সম্পন্ন কচুয়ায় ছাত্রী যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক সাফিক ভূইয়া গ্রেফতার কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কচুয়ায় ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক আটক ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল কচুয়ায় নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারি কচুয়ার আশরাফপুরে মাদকবিরোধী সমাবেশ ঢাকার লালবাগ থেকে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
শিরোনাম

কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।
কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর শনিবার উপজেলার আটটি কেন্দ্রে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩৪৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। সকাল সাড়ে ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে বারোটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উৎসাহ লক্ষ্য করা গেছে।
শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ভিজিলান্স টিম, পরীক্ষা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকগন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার জুলফিকার আলী, আক্তার হোসেন, কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আমির হোসেন মজুমদার, সংগঠনের উপদেষ্টা মফিজুল ইসলাম, শিক্ষা সচিব শাহজালাল প্রধান, অর্থ সম্পাদক মোহাম্মদ ফখরুদ্দিন,সহ- সভাপতি শহীদুল্লাহ, প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,সাবেক সভাপতি আলমগীর তালুকদার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষা শেষে সংগঠনের সভাপতি আলমগীর হোসেন চৌধুরী বলেন মেধা বিকাশের মাধ্যমে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাননীয় শিক্ষামন্ত্রীর ইচ্ছা বাস্তবায়নে আমরা কাজ করছি।
সংগঠনের সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন এবছর সর্বোচ্চ সংখ্যক ছাত্র-ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমরা ট্যালেন্টপুল ও সাধারণ ২ টি গ্রেডে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছি।
শিক্ষা সচিব শাহজালাল প্রধান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সকল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপজেলা প্রশাসন, উপজেলা শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব, সকল শিক্ষক, সাংবাদিক, অভিভাবক সবাইকে ধন্যবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার