1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী জাহাঙ্গীর শেখ কচুয়ায় আদম বেপারী নাছির উল্লাহ’র খপ্পরে পড়ে নিঃস্ব এক পরিবার কচুয়ায় ব্যাপক আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ বশির মজুমদার কচুয়ায় গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার কচুয়ায় প্রবাসীর বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ, নির্যাতনের অভিযোগ, গ্রামবাসীর ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ উল্লাহর প্রার্থিতা ঘোষণা ও গণসংযোগ কচুয়ায় প্রবাসী মুসার বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হেলাল গ্রেপ্তার কচুয়া-কাশিমপুর সড়কের সিএনজি মালিক সমিতির সাধারণ সভা ও কমিটি গঠন
শিরোনাম

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৬৪ বার পড়া হয়েছে
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
কচুয়া বার্তা রিপোট:
সদ্য প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলা সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। জানা গেছে , চলতি বছর কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩৬ জন পরীক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে।ট্যালেন্টপুলে ২৩ জন, সাধারণ গ্রেডে ৮জনসহ ৩১জন বৃত্তি লাভ করে।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক একেএম জাহাঙ্গীর হোসেন সুমন জানান, আমরা সকল শিক্ষকগন প্রধান শিক্ষক আব্দুল আউয়াল স্যারের নেতৃত্বে বছরের প্রথম থেকে ছেলেমেয়েদের লেখাপড়ার প্রতি লক্ষ্য রেখে পাঠ পরিকল্পনা তৈরি করি। পঞ্চম শ্রেণীতে শতভাগ উত্তীর্ণের লক্ষে ভাল এবং দুর্বল উভয় ছেলেমেয়েদের বিশেষ ক্লাশ নেওয়া হয়।
২০২৫ সালে বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী শাফলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে।
তছাড়া সন্ধ্যার পর প্রত্যেক ছাত্র-ছাত্রীদের বাড়িতে গিয়ে পড়ালেখা তদারকী করা হয়। ছাত্র-ছাত্রীদের দুর্বলতা কাটিয়ে উঠা ও পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে নিয়মিত মডেল টেস্ট নেওয়া হয়। সর্বোপরি ভালো ফলাফলের জন্য সকল শিক্ষকের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের ভালোভাবে পড়ালেখার প্রতি মনযোগ , অভিভাবকদের সচেতনতায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ শাহজাহানের নির্দেশনা ও দক্ষ পরিচালনা পর্ষদের জন্যই আমাদের বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলার শীর্ষে রয়েছে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ফাইজা হোসেন আফরা বলেন, আমরা আমাদের সিনিয়দের সফলতায় গর্বিত। বিদ্যালয় সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভালোভাবে পড়ালেখা করছি। আমরা আরো ভালো করবো।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার