1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় প্রয়াত বিএনপির নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা,দোয়া ও মিলাদ কচুয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অকেজো কচুয়া বিশ্বরোড এলাকার ড্রেনেজ ব্যবস্থা! বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ৩২ বছরের গৌরবগাঁথা পেরিয়ে ৩৩ বছরে চাঁদপুর কণ্ঠ কচুয়ায় ব্যবসায়ীর  নৃশংস  হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন সবাইকে কাঁদিয়ে কচুয়ার শিক্ষানুরাগী হুমায়ুন কবির মিয়ার চির বিদায় কচুয়া ন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড় প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ কচুয়ার চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা শিক্ষার মান উন্নয়নে কচুয়ার মেঘদাইর ফাযিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ। কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ
শিরোনাম

অকেজো কচুয়া বিশ্বরোড এলাকার ড্রেনেজ ব্যবস্থা!

  • আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
অকেজো কচুয়া বিশ্বরোড এলাকার ব্যবস্থা!

অকেজো কচুয়া বিশ্বরোড এলাকার ড্রেনেজ ব্যবস্থা!
স্টাফ রিপোর্টার:
কচুয়া বিশ্বরোডের ড্রেনেজ ব্যবস্থা থাকার পর অচল অবস্থায় পড়ে আছে ময়লা আবর্জনায় ভর্তি ড্রেন। স্থানীয়রা জানান, রাস্তার দু’পাশের ড্রেনে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় এবং ময়লা অপসারণের ব্যবস্থা না থাকায় বন্ধ হয়ে গেছে ড্রেন।এখন চিত্রটি এমন দাঁড়িয়েছে মনে হয় যেন; এখানে আগে কোন ড্রেনই ছিল না। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে এলাকাটি কর্দমাক্ত হয়ে পড়ছে। এতে করে জনাকীর্ণ বিশ্বরোড এলাকায় স্থানীয় পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ লক্ষ্য করা গেছে।বিশেষ করে বিশ্বরোড বাজার এলাকার বসবাসকারী আবাসিক বাসিন্দারাও ভোগান্তিতে পড়েছে।
স্থানীয় ব্যবসায়ীদের এমন স্বেচ্ছাচারিতায় সাধারন জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়-রাস্তার দুই ধারে দু’টি ড্রেনেজ ব্যবস্থার লাইন থাকলেও বর্তমানে ময়লা আবর্জনা জমে ড্রেন দুটি বন্ধ হয়ে গেছে।বিশেষ করে বিশ্বরোড এলাকার হারুন এভিনিউ মার্কেটের সামনের কাঁচাবাজার বসিয়ে এখানকার পরিবেশ নষ্ট করা হয়েছে।বাজারের উচ্ছিষ্ট সামনের ড্রেনে পেলে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এ এ ধরনের ঘটনা ঘটছে । রাস্তার উল্টো দিকে (পূর্ব পাশে) স্থানীয় রেন্টএকার’ এর সমস্ত গাড়ি ধোয়া ময়লা পানি ও আবর্জনা এ ড্রেনেই জমা হয়। এর ফলে এলাকার পরিবেশ নষ্টসহ ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
জানাগেছে- সড়ক ও জনপদ (সওজ) এর অধীনে হওয়া বিশ্ব রোড এলাকার প্রধান সড়কের দু’পাশের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না করায় ড্রেন দুটি আর দৃশ্যমান নয় । পানি ও বর্জ্য সরার কোন ব্যবস্থা না থাকায় একটুখানি বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে সড়কের আস্তর উঠে গিয়ে মেরামত করার পরপরই সড়ক নষ্ট হয়ে যাচ্ছে
এদিকে কচুয়া পৌরসভা কর্তৃপক্ষ একই সড়কে ভিন্ন ড্রেনেজ ব্যবস্থা চালু করলেও কার্যত সেগুলো অচল রয়েছে। সময়ে সময়ে এগুলো পরিষ্কার না করায় ড্রেন চোখে পরলেও ময়লা অপসারণ হচ্ছে না । এতে করে সরকারের দেয়া জনকল্যাণকর এ প্রকল্পে লক্ষ লক্ষ টাকা ব্যয় করার পরও জনগণের কোন কাজে আসছে না।
প্রকাশ :কচুয়া উপজেলার সাড়ে চার লক্ষ বাসিন্দার ঢাকা মুখী একমাত্র বাসস্ট্যান্ড এই বিশ্ব রোড এলাকায়। এছাড়াও হাজীগঞ্জ-চাঁদপুর বা কুমিল্লায় যাতায়াতকারী পথচারীরাও এ সড়কটি ব্যবহার করে থাকেন। এ সড়কের ন্যায় কচুয়া পৌরসভার অধীনে স্থাপনকরা বেশিরভাগ ড্রেনেজ ব্যবস্থাই অচল রয়েছে।
জানতে চাইলে কচুয়া পৌরসভাধীন বিশ্বরোড এলাকার বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম রুবেল জানিয়েছেন -কিছুদিন পূর্বে বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাক এর সহযোগিতায় ড্রেনগুলো পরিষ্কার করা হয়েছিল।কিন্তু অতি বৃষ্টির কারণে আবার ড্রেনগুলো ভরাট হয়ে যায়।জনগণের কল্যাণে ড্রেনগুলো সচল করা জরুরি।

অকেজো কচুয়া বিশ্বরোড এলাকার ব্যবস্থা!

ছবি : কচুয়া বিশ্বরোডের ভরাট হয়ে যাওয়া ড্রেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার