কচুয়ার চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা
আশরাফুল তালুকদার :
কচুয়ার চাঁদপুর মো: আব্দুল খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক, অভিভাবক ও সুধীজনের সাথে নবগঠিত গভনিং বডির সভাপতি ও অন্যান্য সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) কলেজ মিলনায়তনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে নবগঠিত গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদারসহ অন্যান্য সদস্যদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রভাষক সোহেল আহমদ ও সহকারী প্রধান শিক্ষক আমজাদ হোসেনের যৌথ পরিচালনায় নবগঠিত কমিটির সভাপতি, শিক্ষামন্ত্রীর শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার বলেন,আমরা শিক্ষার্থীদের গুণগত মানসম্পন্ন শিক্ষা দিতে নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ । এই এলাকার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমরা একসাথে কাজ করবো। কচুয়া হবে শিক্ষার জন্য মডেল উপজেলা। সকল শিক্ষকদের নির্ধারিত সময়ে প্রতিষ্ঠানে আগমন ও প্রস্থান নিশ্চিত করতে হবে।শিক্ষা প্রতিষ্ঠানে কোন দলীয় রাজনীতি চলতে দেয়া যাবে না।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি নূর মোহাম্মদ কচি,সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিব উন নবী সুমন,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাস্টার,আব্দুস সোবাহান,প্রতিষ্ঠানের সাবেক সহ-সভাপতি ডা.আনোয়ার হোসেন, ইয়াছিন খন্দকার।আরো বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা, প্রাক্তন ছাত্র মোহাম্মদ বারী,ছাত্রনেতা জুয়েল তালুকদার প্রমূখ।
এলাকাবাসীর পক্ষ থেকে গভর্নিং বডির নতুন সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদারসহ সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।

ছবি:চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বক্তব্য রাখছেন সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার
Leave a Reply