1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

কচুয়ায় বজ্রপাতে কৃষাণীর মৃত্যু

  • আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে
কচুয়ায় বজ্রপাতে কৃষাণীর মৃত্যু

কচুয়ায় বজ্রপাতে কৃষাণীর মৃত্যু
কচুয়া বার্তা রিপোর্ট ॥
কচুয়ায় বজ্রপাতে বিশাখা (৩৫)নামে এক কৃষাণীর মৃত্যু ঘটেছে। ২৮ এপ্রিল সোমবার সকালে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা গ্রামের হতদরিদ্র কৃষক হারিপদ তার স্ত্রী বিশাখাকে নিয়ে বাড়ির পাশে নাহারা মাঠে ধান কাটতে যায়। কিছুক্ষন পর বৃষ্টি শুরু হলে হাঠাৎ বজ্রপাতে বিশাখা মাটিতে লুটিয়ে পড়ে। সংজ্ঞাহীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিশাখাকে মৃত ঘোষনা করেন। পারিবারিক সুত্রে জানাগেছে ,বিশাখার কোন ছেলে সন্তান নাই ,স্বামী ও ৩ কন্যা সন্তান নিয়ে তাদের অভাবের সংসার। বিশাখার মরদেহ বাড়িতে নিয়ে আসলে স্বজনদের আহাজারিতে ওই বাড়িতে শোকের মাতম বিরাজ করে।
ছবি: কচুয়ার নাহারায় বজ্রপাতে কৃষাণীর মরদেহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার