1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী জাহাঙ্গীর শেখ কচুয়ায় আদম বেপারী নাছির উল্লাহ’র খপ্পরে পড়ে নিঃস্ব এক পরিবার কচুয়ায় ব্যাপক আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ বশির মজুমদার কচুয়ায় গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার কচুয়ায় প্রবাসীর বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ, নির্যাতনের অভিযোগ, গ্রামবাসীর ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ উল্লাহর প্রার্থিতা ঘোষণা ও গণসংযোগ কচুয়ায় প্রবাসী মুসার বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হেলাল গ্রেপ্তার কচুয়া-কাশিমপুর সড়কের সিএনজি মালিক সমিতির সাধারণ সভা ও কমিটি গঠন
শিরোনাম

কচুয়ায় আলোর দিশারী সমাজ সেবা সংগঠনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৫৬২ বার পড়া হয়েছে

কচুয়ায় আলোর দিশারী সমাজ সেবা সংগঠনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কচুয়া বার্তা রিপোর্ট ॥
কচুয়ায় আলোর দিশারী সমাজ সেবা সংগঠনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২ মে বুধবার বিকেলে পৌরসভার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে সদর দক্ষিন ইউনিয়নের আকানিয়ায় অবস্থিত সামাজিক সংস্থা আলোর দিশারী সমাজ সেবা সংগঠনের উদ্যোগে প্রধান উপদেষ্টা মো. মফিজুল ইসলাম পাটওয়ারীর নিদের্শনায় বিবাহিত ও অবিবাহিতদের অংশ গ্রহনে আনন্দ ঘন পরিবেশে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বিবাহিত দল ২-১ গোলে অবিবাহিতদের হারিয়ে চ্যাম্পিয়ানশিপ ট্রফি অর্জন করে। খেলা শেষে সংগঠনের সভাপতি হাজী হারুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রফেসর ফারুক হোসেন ও ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন প্রধানের যৌথ পরিচলাণায় অতিথি হিসেবে বক্তব্য শেষে পুরস্কার বিতরণ করেন সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক মো. মিজানুর রহমান পাঠান। এ সময় তিনি বলেন খেলাধুলা মানুষর ভিতরের মনুষ্যত্বকে জাগ্রত করে সুন্দর ও সুশৃঙ্খল জীবন গড়তে সহায়ক ভূমিকা পালন করে। আসুন সবাই মিলে মাদককে না বলি ,সুস্থ ও সুন্দর জীবন গড়ি।
এ সময় সংগঠনের সহ-সভাপতি হাবিব ফকির, উপদেষ্টা ও দাতা সদস্য হাজী জয়নাল ফকির, হাজী লোকমান শেখ,এনসিসি ব্যাংকের কর্মকর্তা মাহবুব আলম,কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম প্রধান ,নির্বাহী সদস্য উপজেলা সহকারি প্রাথমিক অফিসার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম,আহসান ফকির,আবিদ পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের আহবায়ক মাকছুদুল হাছান,সমাজ সেবক বিল্লাল হোসেন,সেলিম মিয়াজী,জহিরুল ইসলাম, আ: ছাত্তার পাঠান,আ: রশীদ মিয়াজী, কামাল হোসেন পাঠান,সফিক প্রধান ,মো. সোহেল,জাকির হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ । খেলায় রেপারীর দায়িত্ব পালন করেন মো. সেলিম মিয়াজী । খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্স আপ দুদলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
ছবি: কচুয়ায় আলোর দিশারী সংগঠনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার