1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত অসমপ্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে স্কিল এন্ড ইনোভেশন প্রতিযোগীতা কচুয়ার গোহট উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ড. আনম এহসানুলহক মিলনের পক্ষে গনসংযোগ
শিরোনাম

কচুয়ায় বিএনপি’র লিফলেট বিতরন ও সাধারন সভা

  • আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫০ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ার বাইছারায় স্থানীয় জনসাধারন ও ব্যাবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করছেন বিএনপি’র নেতাকর্মীরা।

কচুয়ায় বিএনপি’র লিফলেট বিতরন ও সাধারন সভা
সঞ্জিব ভৌমিক ॥
কচুয়ায় বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেনের পরামর্শে মঙ্গলবার বাইছারা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ৪ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে সাধারন সভার আয়োজন করা হয়। বিতারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. শহীদ ভূঁইয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা রাজ্জাক শিকারী ও ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব নোমান শিকারীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির প্রধান। এ সময় তিনি বলেন বিএনপি ঘোষিত ৩১ দফা কচুয়া প্রতিটি জনপদে পেীছে দিতে আমরা কাজ করছি। আগামী সংসদ নির্বাচনে চাঁদপুর -১ কচুয়া আসনে বিএনপির প্রার্থী কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য এডভোকেট মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান, সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন মজুমদার, উপজেলা বিএনপি’র সদস্য কবির হোসেন সিকদার, মনির হোসেন, ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আলমগীর চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক গাজী রশিদসহ আরো অনেকে। এসময় বিএনপি নেতা সুলতান আহমেদ পাটওয়ারী, উপজেলা বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক মাহমুদ সিকদার, পালাখাল মডেল ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক কবির হোসেন, স্থানীয় ওয়ার্ড বিএনপি’র সভাপতি সেলিম প্রধান, সাধারন সম্পাদক কামাল সরকার, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক গাজী মিয়া, সদস্য সচিব মোস্তফা কামাল, যুগ্ন আহবায়ক আব্দুল হান্নান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রকিবুল ইসলাম খোকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বাইছারা বাজারে স্থানীয় জনসাধারন ও ব্যাবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার