1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির নেতৃবৃন্দের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন

  • আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৬৩১ বার পড়া হয়েছে
ছবি: কচুয়া উত্তর ইউনিয়নে পূজা মন্দির পরিদর্শণ শেষে বক্তব্য রাখছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাজী মো: শাহজাহান সিরাজ

কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির নেতৃবৃন্দের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন
কচুয়া বার্তা রিপোর্ট ॥
কচুয়ায় বিএনপির নেতৃবৃন্দ কচুয়া উত্তর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন। ১০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি চ্ছা ও ইউনিয়ন সমন্বয়ক মো: গাজী মো: শাহজাহান সিরাজের নেতৃত্বে ওই ইউনিয়নের দারচর ও জলাতেতৈয়া পূজা মন্দির পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জলাতেতৈয়া পূজা মন্দির প্রাঙ্গনে মন্দির কমিটি ও সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দকে বলেন আপনাদের এ বড় উৎসবে আমরা আপনাদের সাথে আছি এবং সার্বক্ষনিক নিরাপত্তা নিশ্চিত করবো। আমাদের দলের কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেনসহ বিএনপির দলীয় সিদ্বান্ত মোতাবেক আমরা সার্বিক নিরাপত্তায় আপনাদের পাশে আছি ও থাকবো।
এ সময় কচুয়া উত্তর ইউনিয়ন শারদীয় দুর্গা পূজা শান্তিশৃঙ্খলা রক্ষা কমিটির সমন্বয়ক, মোঃ মাহবুব কাজী, মোঃ আমির হোসেন, মাওলানা মোঃ আনোয়ার হোসেন, সাইফুল মিজান, মোঃ শাহিন, সমন্বয়ক শফিকুল ইসলাম বকাউল , যুবদল নেতা ,মোঃ বশির মজুমদার ,আব্দুল কাদের, মোঃ মাসুদ মোল্লা,সমন্বয়ক মোঃ আবুল হোসেন খান ,মোঃ মজিবুর রহমান মজুমদার ,মোস্তফা প্রধান, মোঃ মাসুদ রানা, যুক্তরাজ্য শাখা যুব দল নেতা ইয়াসিন আরাফাত, শ্রমিক দল নেতা মোঃ আবুল হোসেন,মোঃশহিদ উল্লাহ, সেচ্ছাসেবকদল নেতা মোঃ আনোয়ার হোসেন,মোঃ মাহবুব আলম,মোঃ নুরে আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়া উত্তর ইউনিয়নে পূজা মন্দির পরিদর্শণ শেষে বক্তব্য রাখছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাজী মো: শাহজাহান সিরাজ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার