1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

কচুয়ার গোহটে বসত ঘর ভাংচুর ও স্বর্ণালংকার চুরি

  • আপডেট : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪৮ বার পড়া হয়েছে

কচুয়ার গোহটে বসত ঘর ভাংচুর ও স্বর্ণালংকার চুরি
নিজস্ব সংবাদদাতা॥কচুয়ার গোহট মিয়া বাড়ির আহসান উল্লাহ চৌধুরী কায়েসের বসত ঘরে দিনের বেলা ভাংচুর ও স্বর্ণালংকার চুরি করেছে দুর্বত্তরা। ১১ সেপ্টেম্বর বুধবার দুপুর আড়াইটার সময় কায়েস চৌধুরী তাদের পুরানো বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে বেড়াতে যায়। ওই সময় দুর্বত্তরা বিল্ডং এর দারজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ২টি স্টিলের আলমিরা ও শোকেজ ভেঙ্গে মালামাল মেঝেতে ফেলে রাখে এবং ১টি স্বর্নের চেইন ও ২ জোড়া কানের দুল নিয়ে যায়। কায়েস চৌধুরী ৩০ মিনিট পর বাড়িতে এসে এ অবস্থা দেখতে পেয়ে কচুয়া থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে কচুয়া থানার এসআই মিজান ঘটনাস্থল পরিদর্শন করেন। তাছাড়া ওই ইউনিয়নের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফারুকী,গোহট এলাকার বাসিন্দা সাংবাদিক হারুন অর রশিদ , জামায়েত নেতা মোহাম্মদ আলী ,মো: জায়েদ হোসেন, বিএনপি নেতা বিল্লাল হোসেনসহ এলাকার লোকজন কায়েস চৌধুরীর বাড়িতে ছুটে আসেন। সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফারুকী এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান। কায়েস চৌধুরী তার বাড়িতে এ ধরনের ভাংচুর,স্বার্ণলংকার চুরির সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার