1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় বৃদ্ধ পিতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীর ৫৫ হাজার টাকা জরিমানা এক উপজেলার সব ইউনিয়নের ভোট একসাথে হবে: নির্বাচন কমিশন সচিব সেপ্টেম্বর মাসেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী জাহাঙ্গীর শেখ কচুয়ায় আদম বেপারী নাছির উল্লাহ’র খপ্পরে পড়ে নিঃস্ব এক পরিবার কচুয়ায় ব্যাপক আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ বশির মজুমদার কচুয়ায় গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার কচুয়ায় প্রবাসীর বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ, নির্যাতনের অভিযোগ, গ্রামবাসীর ঝাড়ু মিছিল ও বিক্ষোভ
শিরোনাম

কচুয়ার কুটিয়া লক্ষ্মীপুর সপ্রাবি’র গাছ কাটার অভিযোগ

  • আপডেট : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৬৫৮ বার পড়া হয়েছে

কচুয়ার কুটিয়া লক্ষ্মীপুর সপ্রাবি’র গাছ কাটার অভিযোগ
কচুয়া বার্তা রিপোর্ট ॥
কচুয়া পৌরসভার কুটিয়া লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ উঠেছে। ১৬ জুলাই মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের প্রধান শিক্ষককের উপস্থিতিতে বিদ্যালয়ের বাউন্ডারির ভিতরের গাছ কেটে নিয়ে যাচ্ছে পৌর সভার ওই ওয়ার্ডেও কাউন্সিলর আব্দুল মান্নানের লোকজন।
গাছ কাটার বিষয়ে জানতে চাইলে বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন বলেন, স্কুল বাউন্ডারির ভিতরে ব্যক্তি মালিকানা জায়গায় কবরস্থান রয়েছে। ওই জায়গার মালিক কাউন্সিলর আব্দুল মান্নান । তাই আবদুল মান্নান গাছগুলি কেটেছে।
বিদ্যালয়ের জমিদাতা দাবি করে ওই এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম জানান,স্কুলের ৩৩ শতাংশের মধ্যে বাউন্ডারি ওয়ালের ভিতরে গাছগুলা। এখানে কোন ব্যক্তি মালিকানা জায়গা নেই, প্রধান শিক্ষকের উপস্থিতিতে কিভাবে গাছগুলো কাটা হলো তা আমার বোধগম্য নয়। স্থানীয় বাসিন্দা আবু কালাম জানান,স্কুলের ভিতরের কার ব্যক্তি মালিকানা জায়গা নেই। সরকারি গাছগুলো প্রধান শিক্ষককে ম্যানেজ করে স্থানীয় কাউন্সিলর গাছগুলি কেটেছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের হস্থক্ষেপ কামনা করছি।
উপজেলা শিক্ষা অফিসার পারভীন সুলতানা জানান, বিদ্যালয়ের গাছ কাটার বিষয়টি প্রধান শিক্ষক আমাকে অবগত করেনি। বিষয়টি তদন্তের জন্য সহকারী শিক্ষা অফিসারকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিদ্যালয়ের একাধিক অভিভাবকরা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগসাজশে গাছগুলো কেটেছে,গাছ কাটার সকল দায় প্রধান শিক্ষকের উপর বর্তায়।
ছবি: কচুয়া পৌরসভার কুটিয়া লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার একাংশ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার