1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

৩০ বছর আওয়ামী লীগের রাজনীতি করে মানুষের সেবা করেছি ঃ কচুয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী

  • আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৭১৮ বার পড়া হয়েছে
ছবিঃ কচুয়ার শ্রীরামপুরে গণসংযোগ করছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী

৩০ বছর আওয়ামী লীগের রাজনীতি করে মানুষের সেবা করেছি ঃ কচুয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী
নিজস্ব সংবাদদাতা ॥
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়ায় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো: আইয়ুব আলী পাটওয়ারী গনসংযোগ ,কুশল বিনিময় ও পথসভা করেছেন। এ উপলক্ষে ৫ মার্চ মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: আইয়ুব আলী পাটওয়ারী কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর,গোহট উত্তর ইউনিয়নের বুরগী ,হাশিমপুর ,মিয়ার বাজার,হারিচাইল এলাকায় গনসংযোগ ও কুশল বিনিময় করেন। স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে শ্রীরামপুর বাজারে পথসভায় বক্তব্যকালে তিনি বলেন দু:সময়ে চাকুরী ছেড়ে আওয়ামী লীগরে রাজনীতি শুরু করে আমার সাধ্যানুযায়ী মানুষের সেবা দিয়েছি। জনমত পেলে কচুয়ার অভিভাবক ড.সেলিম মাহমুদ এমপির সমর্থনে আমি ১১ মে কচুয়া উপজেলা নির্বাচনে অংশ গ্রহন করবো। তাই সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়রউর রহমান হাতেম ,গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন মানিক উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।
গণসংযোগকালে পশ্চিম সহদেবপুর আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ,সহ-সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী ,গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন, সাবেক সভাপতি গোলাম সরোওয়ার,সহ-সভাপতি দেলোয়ার হোসেন,সাধারন সম্পাদক মনির হোসেন মেম্বার, যুগ্ম সাধারন সম্পাদক আলী আকবর,আইন বিষয়ক সম্পাদক আবুল হোসেন মাষ্টার,আওয়ামী লীগ নেতা আঃ সালম,আঃ বাতেন,সিরাজুল হক ভূইয়া,আবুল খায়ের মিয়া, ইউনুছ মিয়া,যুবলীগ নেতা ,ডালিম সরকারসহ দলীয় কর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।
ছবিঃ কচুয়ার শ্রীরামপুরে গণসংযোগ করছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার