1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী জাহাঙ্গীর শেখ কচুয়ায় আদম বেপারী নাছির উল্লাহ’র খপ্পরে পড়ে নিঃস্ব এক পরিবার কচুয়ায় ব্যাপক আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ বশির মজুমদার কচুয়ায় গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার কচুয়ায় প্রবাসীর বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ, নির্যাতনের অভিযোগ, গ্রামবাসীর ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ উল্লাহর প্রার্থিতা ঘোষণা ও গণসংযোগ কচুয়ায় প্রবাসী মুসার বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হেলাল গ্রেপ্তার কচুয়া-কাশিমপুর সড়কের সিএনজি মালিক সমিতির সাধারণ সভা ও কমিটি গঠন
শিরোনাম

অগ্রিম টাকা ফেরত দিতে বিলম্ব হওয়ায় পালাখালে ৯টি দোকানে তালা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৬৭৭ বার পড়া হয়েছে

অগ্রিম টাকা ফেরত দিতে বিলম্ব হওয়ায় পালাখালে ৯টি দোকানে তালা
নিজস্ব সংবাদদাতা ॥
কচুয়ায় দোকানের অগ্রিম টাকা (অ্যাডভান্স) ফেরত দিতে বিলম্ব হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মার্কেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।২৪ জানুয়ারী বুধবার রাতে উপজেলার উত্তর পালাখাল মোড়ে আল মদিনা মার্কেটে তালা ঝুলিয়ে দেওয়ার এ ঘটনা ঘটে। মার্কেটের মালিক কেফায়েত উল্লাহ জানান, বুধবার রাতে তার মার্কেটের ভাড়াটিয়া ইসমাইল সরদার মার্কেটের ৯টি দোকানে তালা ঝুলিয়ে দেয়। তালা ঝুলিয়ে দেওয়ায় মার্কেটের ৯ দোকানী জানান, তাদের দোকানে মালামাল নষ্ট ও বিক্রি বন্ধ হওয়ায় তাদের বিশাল ক্ষতি-সাধিত হচ্ছে। ইসমাইল সরদার তার মনোহারী দোকান ছেড়ে দিবে বলে মার্কেটের মালিক কেফায়েত উল্লাহকে অবহিত করেন। অ্যাডভান্সের টাকা দিতে বিলম্ব হওয়ায় অন্য ৯টি চলমান দোকনে তালা ঝুলিয়ে দেয়। মার্কেটের ৯টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবিহিত করা হয়েছে।
এ ব্যাপারে ইসমাইল সরদার বলেন, আমার অগ্রিম টাকা ফেরত না দেওয়ায় বাজার কমিটির সভাপতি বাবুল সরদারের নির্দেশে আমি তালা ঝুলিয়ে দিয়েছি। বাবুল সরদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অনেকবার টাকা দেওয়ার কথা বলেও কেফায়েত উল্লাহ টাকা না দেওয়ায় বাধ্য হয়ে বাজার কমিটির পক্ষ থেকে বিষয়টি সমাধানের জন্য তালা ঝুলিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জানান, দোকানের তালা খুলে দেওয়ার জন্য বাবুল সরদার ও ইসমাইল সরদারকে বলেছি। অগ্রিম টাকা ফেরত দেওয়ার বিষয়টি বসে সিদ্বান্ত নিবো। তাপরও বাবুল সরদার তালা খুলে দেওয়ার ব্যবস্থা করেনি।
ব্যবসায়ীগণ তাদের তালা খুলে দোকান চালু করার জন্য স্থানীয় প্রশাসন ও ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন।

ছবি: আল মদিনা মার্কেটে তালা ঝুলিয়ে দেওয়া দোকান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার