1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

কচুয়া উপজেলা প্রশাসনের সহযোগীতা পেলো পানিতে ডুবে মৃত দুই শিশুর পরিবার

  • আপডেট : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৫১ বার পড়া হয়েছে
ছবি : পরিবারের কাছে চেক প্রদান করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান।

কচুয়া উপজেলা প্রশাসনের সহযোগীতা পেলে পানিতে ডুবে মৃত দুই শিশুর পরিবার
নিজস্ব সংবাদদাতা ॥
কচুয়ায় পুকুরে পড়ে সহোদর দুই শিশু সন্তানের করুণ মৃত্যুর ঘটনায় মৃত দুই শিশুর পরিবারের পাশে দাড়িয়েছেন কচুয়া উপজেলা প্রশাসন। এই মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়ে সোমবার (১৫ জানুয়ারী) সকালে উপজেলার কালচোঁ তালুকদার বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন শোকাহত পরিবারের প্রতি খোঁজ-খবর ও সমবেদনা জ্ঞাপন করেন। পরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উভয় পরিবারকে ২০ হাজার টাকার চেক প্রদান করেন।
এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়াজী, ইউপি সদস্য মোঃ বাচ্চু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ গত শনিবার উপজেলার কড়ইয়া ইউনিয়নের পূর্ব কালচোঁ তালুকদার বাড়িতে পুকুরে পানিতে পড়ে সহদর দুই ভাইয়ের দুই ছেলের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার