1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী জাহাঙ্গীর শেখ কচুয়ায় আদম বেপারী নাছির উল্লাহ’র খপ্পরে পড়ে নিঃস্ব এক পরিবার কচুয়ায় ব্যাপক আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ বশির মজুমদার কচুয়ায় গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার কচুয়ায় প্রবাসীর বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ, নির্যাতনের অভিযোগ, গ্রামবাসীর ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ উল্লাহর প্রার্থিতা ঘোষণা ও গণসংযোগ কচুয়ায় প্রবাসী মুসার বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হেলাল গ্রেপ্তার কচুয়া-কাশিমপুর সড়কের সিএনজি মালিক সমিতির সাধারণ সভা ও কমিটি গঠন
শিরোনাম

আমি জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই: আলহাজ্ব মো: গোলাম হোসেন

  • আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪৬ বার পড়া হয়েছে
ছবি ঃ কচুয়ার দারাশাহী তুলপাই বাজারে পথসভায় বক্তব্য রাখছেন আলহাজ্ব মো. গোলাম হোসেন।

কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে গনসংযোগ
আমি জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই: আলহাজ্ব মো: গোলাম হোসেন

নিজস্ব সংবাদদাতা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. গোলাম হোসেন কচুয়ায় ব্যাপক গণসংযোগ করেছেন। ৮ সেপ্টেম্বর শুক্রবার বিকালে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে দারাশাহী তুলপাই, মালচোঁয়া ও সেঙ্গুয়া এলাকায় পৃথক পৃথক গণসংযোগ করেন।
গনসংযোগ কালে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, কর্ণফূলী টানেলের কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে থাকুন এবং আমার প্রতি আস্থা রাখুন। আমি জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই।
এসময় কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার ও বাতেন সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহজালাল প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম, আমিন উদ্দিন, লিটন মুন্সি জাহাঙ্গীর আলম, জহিরুল আলম টগর, মো. আলমগীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, সহসভাপতি মফিজুর রহমান, শাহজাহান প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,মনির হোসেন মেম্বার, দপ্তর সম্পাদক মো. মনির হোসেন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মনির প্রধান, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. আজাদ, জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা আক্তার হোসেন , খোকন, আলাউদ্দিন, শরিফ পাটোয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি জাহিদুল হাসান রাশেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সুমনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সখ্যক নেতাকর্মী সমর্থক গনসংযোগ ও পথসভায় অংশ গ্রহণ করেন।

ছবি ঃ কচুয়ার দারাশাহী তুলপাই বাজারে পথসভায় বক্তব্য রাখছেন আলহাজ্ব মো. গোলাম হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার