1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় উত্তর ইউনিয়ন পরিষদে সেবা প্রদানে ব্যাপক কর্মযজ্ঞ কচুয়ায় শিক্ষা সমন্বয়কের নেতৃত্বে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়া বিশ্ব রোড বাজার ব্যবসায়ী কমিটি গঠন চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কচুয়া পৌর সভার বিএনপি নেতা মফিজুল ইসলাম মধুর বড় ভাই শফিকুল ইসলাম (গোলাপ)এর জানাযা সম্পন্ন কচুয়ায় ছাত্রী যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক সাফিক ভূইয়া গ্রেফতার কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কচুয়ায় ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক আটক ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল
শিরোনাম

কচুয়ায় ২২ মার্চ প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছেন ১৮ ভূমিহীন পরিবার

  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১১২৭ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় ভূমিহীন পরিবারবে ঘর প্রদানের বিষয়ে প্রেসব্রিফিং করছেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান।

কচুয়ায় ২২ মার্চ চতুর্থ ধাপে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছেন ১৮টি ভূমিহীন পরিবার। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বুধবার এসব ঘর আনুষ্ঠানিক ভাবে ভিডিও কনফারেন্সর মাধ্যমে হস্তান্তর করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কচুয়া উপজেলার নাউলায় ১২টি,দেবিপুরে ২টি,বজুরিখোলায় ২টি,উজানীতে ২টি ঘর উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। ২১ মার্চ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান ঘর হস্তান্তের বিষয়ে কচুয়া প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকের প্রেসবিফিং করেছেন। প্রেসবিফিং শেষে নির্বাহী অফিসার নিখুতভাবে ঘরের নির্মান কাজ,ভবন নির্মানের সামগ্রী ইট,বালি,সিমেন্ট গুনগত মান সম্পন্ন ভাবে প্রদান করা হচ্ছে কিনা এসব বিষয় তদারকি করার জন্য নাউলা আশ্রয়ন কেন্দ্রে পরিদর্শন করেন। এসময় সাংবাদিকদের তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের একটি, ভূমিহীন পরিবারকে ঘর প্রদান ও নির্বাচনী ইশতেহার অনুযায়ী কচুয়া শতভাগ ভূমিহীন পরিবারকে ঘর প্রদান করার লক্ষে উপজেলা প্রশাসন কাজ করছে। এই প্রকল্পের পরবর্তী কাজ শেষ হলে কচুয়া সকল ভূমিহীন পরিবার আশ্রয়ের জন্য ঘর পাবে। পরিদর্শনকালে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ইবনে আল জায়েদ হোসেন,ইউপি চেয়ারম্যান কবির হোসেন,ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা আবুল বাশার,উপ-সহকারী প্রকৌশলী মো.জসিম উদ্দিন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,সহসভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সুজন পোদ্দারসহ প্রেসক্লাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন বলেন, কচুয়ায় আশ্রয়ন প্রকল্পের আওতায় মোট ১শত ৭ টি ঘর প্রদান করা হবে। তার মধ্যে বুধবার ১৮টি পরিবারের ঘরের দলিল,চাবি ও সনদ হস্তান্তর করা হবে। ফলে কচুয়ায় উপকারভোগীর সংখ্যা দাঁড়াবে ৫৫।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার