1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ॥ হযরত শাহ নেয়ামত শাহ উবি মাঠে প্যান্ডেল নির্মানের কাজ শুরু

  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১২০২ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ৮ ডিসেম্বর। এই উপলক্ষে পৌরসভার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠ নির্ধারন হওয়ার পর পরই ৪ ডিসেম্বর রবিবার সকাল থেকে প্যান্ডেল নির্মানের কাজ শুরু হয়েছে।দুপুর ১২ টার সময় সম্মেলন স্থল পরিদর্শন করে সার্বিক নির্দেশনা প্রদান করেন সম্মেলন পরিচালনা উপ কমিটির আহবায়ক চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আবদুল মোতালেব। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী , উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ , উপ দপ্তর সম্পাদক কবির হোসেন ,মঞ্চ উপ-কমিটির আহবায়ক আলী আজগর প্রধান,সদস্য সচিব নাজমুল হক মজুমদার মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন পরিচালনা উপ কমিটির আহবায়ক চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আবদুল মোতালেব বলেন কেন্দ্রিয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির’র মতামতে সম্মেলন স্থান নির্ধারন করা হয়েছে।সম্মেলন সফল করতে আমি কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের নেতাকর্মী সমর্থকদের সহযোগীতা কামনা করছি। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ বলেন আমরা আশা করি অত্যন্ত সৌহাদ্যপূর্ন পরিবেশে সকলের সহযোগীতায় কেন্দ্রিয় নেতৃবৃন্দের অংশ গ্রহনের মধ্য দিয়ে ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সম্মেলনকে সফল করতে ৬টি উপ- কমিটি গঠন করা হয়েছে।সম্মেলন বাস্তবায়ন করতে সকল উপ কমিটি কাজ শুরু করেছে। বিকেলে সম্মেলন স্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান, ওসি মো: ইব্রাহীম খলিল।
ছবি: কচুয়ার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে ত্রি বার্ষিক সম্মেলনের মঞ্চ নিরর্মানের কাজ পরিদর্মন করছেন উপ কমিসটির আহবায়কসহ অন্যান্য তেৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার