1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

কচুয়ার তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৮৩৫ বার পড়া হয়েছে
কচুয়া: কচুয়ার তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে বিজয়ী চারপ্রার্থী।

কচুয়া উপজেলার তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন শান্তিপূর্ন ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে।১৬জুন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের মোট ৪শ ৫৫ জন ভোটারের মধ্যে ৩শ ২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। তন্মধ্যে ১৯ ভোট বাতিল করা হয়।
সর্বোচ্চ ২শ ৪১ ভোট পেয়ে আবু বকর প্রথম, ২শ ১৭ ভোট পেয়ে হানিফ মজুমদার দ্বিতীয়,২শ ১৩ ভোট পেয়ে আব্দুল হালিম তৃতীয় ও ১শ ৯৪ ভোট পেয়ে মো. জামাল হোসেন চতুর্থ স্থান লাভ করে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খান।
এসময় ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন মোল্লা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পাটওয়ারী,সহাকারী প্রধান শিক্ষক আবুল কালাম সহ পুলিশ প্রশাসন ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

কচুয়া: কচুয়ার তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে বিজয়ী চারপ্রার্থী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার