1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

কচুয়ায় সাবেক সচিব গোলাম হোসেনের উদ্যোগে ইফতার মাহফিল

  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ১০০৫ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় গোলাম হোসেনের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দোয়া মুনাজাতের একাংশ।

কচুয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মো. গোলাম হোসেনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ২০ এপ্রিল বুধবার ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ২হাজার কর্মী সমর্থক ।
এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহদাত মিয়া,যুগ্ম-সাধারণ সম্পাদক মোতাহের হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার বাহার, বাতেন সরকার ও জিয়াউর রহমান হাতেম, গোহট উত্তর ইউপি চেয়ারম্যান কবির হোসেন, কচুয়া সদর দক্ষিণ ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান, আশ্রাফপুর ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল মুন্সি, গোহট দক্ষিণ ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহরিয়ার শাহিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, জেলা পরিষদের সাবেক সদস্য জোবায়ের হোসেন, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন প্রধান, প্রমূখ। দোয়া মুনাজাত পরিচালনা করেন ওলামালীগ নেতা আবুল হাসানাত।

ছবি: কচুয়ায় গোলাম হোসেনের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দোয়া মুনাজাতের একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার