1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শুধু পাঠ্য বই নির্ভর শিক্ষা নয় :শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন কচুয়া ভ্রাম্যমান আদালতে ৮ ঔষধ ব্যবসায়ীর জরিমানা কচুয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি’র মত বিনিময়। কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা
শিরোনাম

কচুয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় গ্রেফতার-২

  • আপডেট : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৫৩৩ বার পড়া হয়েছে
ছবি: সাংবাদিক রাসেলের উপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়।

কচুয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের শাখাওয়াত হোসেন ও গোলাম ফারুক নবির। ১৪ মার্চ মঙ্গলবার বিকেলে সাংবাদিক মো. রাসেল পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে পালগিরি বাজারে গেলে বখাটে মহিউদ্দীনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা প্রদান করে। একপর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসন্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এসময় সংজ্ঞাহীন অবস্থায় সাংবাদিক রাসেলকে রাস্তায় পড়ে থাকতে দেখে এক পথচারী তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পালগিরি গ্রামের ইসমাইল ভান্ডারির ছেলে গোলাম ফারুক নবির ও তাজুল ইসলামের ছেলে শাখওয়াত হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এঘটনায় বুধবার সাংবাদিক রাসেল বাদী হয়ে মহিউদ্দীন (মহিন)সহ ৭জনকে এজহার নামীয় ও ৫জনকে অজ্ঞাত আসামী করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দীন জানান, বুধবার গ্রেফতারকৃতদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপার্দ করার মধ্য দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং এঘটনায় জড়িত অনান্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
এঘটনায় কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক রাসেলের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িত সকল ব্যক্তিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে।

ছবি: সাংবাদিক রাসেলের উপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার