1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন :পর্যটকদের জন্য ভিজিটর ভিসা কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা কচুয়ার রহিমা নগরে পূবালী ব্যাংকের ২৮৯ তম উপাশাখা উদ্বোধন কচুয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার। কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কচুয়ায় আওয়ামী লীগের ৬ নেতা কর্মী গ্রেফতার নারায়নপুর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কচুয়ায় ব্যাপক আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে মাদক ও জুয়া নির্মূল কমিটি গঠন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক
শিরোনাম

বঙ্গবন্ধুর আদর্শ ,নির্দেশানুযায়ী শেখ মনির নেতৃত্বের গুনাবলী ধারণ করে আধুনিক বাংলাদেশ বির্নিমানে যুবসমাজ অগ্রনী ভূমিকা পালন করবে: ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৯৬০ বার পড়া হয়েছে
ছবি ঃ কচুয়া উপজেলা যুবলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, যুব সমাজ আমাদের শক্তি। বঙ্গবন্ধুর আদর্শ ,নির্দেশানুযায়ী শেখ মনির নেতৃত্বের গুনাবলী ধারণ করে আধুনিক বাংলাদেশ বির্নিমানে যুবসমাজ অগ্রনী ভূমিকা পালন করতে হবে। কচুয়া উপজেলা যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বর্ষিকী উপলক্ষে আয়োজিত যুবসমাবেশে প্রধান অতিতির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। কচুয়ায় ব্যাপক আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ১১ নভেম্বর বৃহস্পতিবার বিকালে কচুয়া উপজেলা যুবলীগের উদ্যোগে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে মিলিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূইয়া।
উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।
এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কামরুন্নাহার ভূইয়া, জেলা পরিষদ সদস্য রওনক আরা রতœা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সালমা সহিদ, উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন আহমেদ সবুজ, ত্রাণ বিষয়ক সম্পাদক নিমাই সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মানিক মজুমদার সোহাগ, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারহানা আক্তার, কড়ইয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক সামস মিঠু, উত্তর কচুয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার, কচুয়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগ নেতা গাজী ফারুক, যুবলীগ নেতা আবুল বাসার নবু প্রমুখ। সমাবেশ শেষে আগত অতিথিবৃন্দ কেকে কেঁটে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিক পালন করেন। সমাবেশে পৌরসভাসহ ১২টি ইউনিয়ন যুবলীগের শতশত নেতাকর্মীরা যোগদান করেন।

ছবি ঃ কচুয়া উপজেলা যুবলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার