1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় ব্যবসায়ীর  নৃশংস  হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন সবাইকে কাঁদিয়ে কচুয়ার শিক্ষানুরাগী হুমায়ুন কবির মিয়ার চির বিদায় কচুয়া ন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড় প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ কচুয়ার চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা শিক্ষার মান উন্নয়নে কচুয়ার মেঘদাইর ফাযিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ। কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে
শিরোনাম

যুবকদের আত্ম-সাবলম্বী করে স্বাধীন স্বত্ত্বায় সমৃদ্ধি অর্জন করতে হবে: ড. মহীউদ্দীন খান আলমগীর

  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৯২৪ বার পড়া হয়েছে
ছবিঃ কচুয়ায় যুবকদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বকতব্য রাখছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, যুবকদের আত্ম-সাবলম্বী করে স্বাধীন স্বত্ত্বায় সমৃদ্ধি অর্জন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে যুবকদেরকে প্রশিক্ষিত করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। এই লক্ষে প্রশিক্ষিত যুবকদেরকে সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে মৎস্য চাষ, গবাদী পশু পালন ও অনান্য কাজ করে নিজেদের অর্থনৈতিকভাবে সচল করে দেশের অর্থনৈতিক উন্নয়নে যুবকরা ভূমিকা রাখবে। ১ নভেম্বর সোমবার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ঋণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপরোক্ত কথাগুলো বলেন। আলোচনা শেষে ৫৪জন প্রশিক্ষিত যুবকের মাঝে সনদ ও ১৫ লক্ষ ৮৬হাজার টাকা ঋণের চেক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সভাপতিত্বে ও আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, আত্ম-সাবলম্বী যুবক জিসান আহমেদ নান্নু।
এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট হেলালউদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃ মবিন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রাজীব আহমেদ রাজু, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগউদ্দীন, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমূখ।
ছবিঃ কচুয়ায় যুবকদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার